খুঁজুন
                               
, ,

এআই দিয়ে চুপিসারে কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও এডিট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০:২০ পূর্বাহ্ণ
এআই দিয়ে চুপিসারে কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও এডিট

কনটেন্ট ক্রিয়েটরদের অনুমতি ছাড়াই কিছু ভিডিওতে গোপনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিবর্তন এনেছে ইউটিউব। বিষয়টি নজরে আসার পর সৃষ্ট হয়েছে ব্যাপক আলোচনা ও উদ্বেগ। অনেক ইউটিউবার বলছেন, ভিডিওগুলো দেখতে এখন এমন লাগছে যেন বাস্তবতা নয়, কোনো এআই কনটেন্ট।
মার্কিন ইউটিউবার রিক বিআটো বললেন, ‘আমি ভাবলাম, আমার চুলটা কেমন অদ্ভুত লাগছে, আর মুখটাও যেন কেউ মেকআপ করে দিয়েছে।’ ভিডিওর সূক্ষ্ম পরিবর্তন বুঝতে তাঁর সময় লেগেছে। উল্লেখ্য, বিআটোর চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৫০ লাখের বেশি।
সাম্প্রতিক সময়ে ইউটিউব চুপিচুপি কিছু ভিডিওতে এআই ব্যবহার করে শার্টের ভাঁজকে আরও স্পষ্ট, ত্বককে কোথাও আরও মসৃণ আবার কোথাও আরও তীক্ষ্ণ করে তোলে। কারও কারও কান লক্ষ্য করলে দেখা যাবে, সেগুলো কিছুটা বিকৃত। এ পরিবর্তন এতটাই সূক্ষ্ম যে আলাদা করে না দেখলে বোঝা যায় না।
সংগীতভিত্তিক আরেক জনপ্রিয় ইউটিউবার রেট শুলও তাঁর ভিডিওতেও অস্বাভাবিকতা লক্ষ করেছেন। তিনি বলেন, ‘যতই দেখছি, ততই বিরক্ত লাগছে। আমি চাইলে নিজের মতো করে ভিডিও শার্প বা স্পষ্ট করতে পারতাম। ভিডিওগুলো দেখলে মনে হয় এআই দিয়ে তৈরি। আমার দর্শকদের সঙ্গে আমার যে বিশ্বাসের সম্পর্ক, এটা তা ক্ষুণ্ন করছে। এটা আমাকে ভীষণভাবে বিরক্ত করছে।’
এমন অভিযোগ শুধু বিআটো বা শালের নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে গত জুন থেকেই এমন অভিযোগ উঠে আসছে। কেউ কেউ কাছ থেকে স্ক্রিনশট নিয়ে দেখিয়েছেন, তাঁদের মুখের বা শরীরের অংশ কেমন যেন বিকৃত। তখনো নিশ্চিত ছিল না, ইউটিউব কি আসলেই কিছু করছে কি না।
অবশেষে বিষয়টি স্বীকার করেছে ইউটিউব। তারা বলছে, শুধু ইউটিউব শর্টসের কিছু ভিডিওতে পরীক্ষামূলকভাবে এআই ব্যবহার করা হচ্ছে।
এক্স-এ দেওয়া পোস্টে ইউটিউবের সম্পাদকীয় ও নির্মাতা লিয়াজোঁ প্রধান রেনে রিচি লেখেন, ‘আমরা কিছু ইউটিউব শর্টসে প্রচলিত মেশিন লার্নিং ব্যবহার করে ভিডিও প্রসেসিংয়ের সময় আনব্লার, ডিনয়েজ এবং ক্ল্যারিটি উন্নত করার পরীক্ষা চালাচ্ছি। স্মার্টফোনে যেভাবে ভিডিও রেকর্ডিংয়ের সময় প্রক্রিয়াকরণ হয়, বিষয়টি অনেকটা সেরকম।’
তবে ইউটিউব বিবিসির প্রশ্নের উত্তরে স্পষ্ট করে বলেনি, নির্মাতাদের সম্মতি ছাড়া এআই ব্যবহারের বিষয়টি ভবিষ্যতেও চলবে কি না।
বিশ্লেষকেরা বলছেন, এটা সাধারণ স্মার্টফোন প্রসেসিংয়ের মতো নয়। যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ডিজইনফরমেশন স্টাডিজের অধ্যাপক স্যামুয়েল উলি বলেন, ‘স্মার্টফোনে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোন ফিচার চালু রাখবেন। তবে এখানে দেখা যাচ্ছে, ইউটিউব নির্মাতাদের না জানিয়ে এবং অনুমতি না নিয়েই তাদের কনটেন্ট পরিবর্তন করছে। এটা দর্শকদের সামনে এমন এক বাস্তবতা হাজির করছে যা নির্মাতার ইচ্ছার প্রতিফলন নয়।’
তিনি বলেন, ইউটিউবের পক্ষ থেকে ‘মেশিন লার্নিং’ শব্দটি ব্যবহার করার মধ্যেও কৌশল রয়েছে। কারণ, মেশিন লার্নিং আসলে এআই-এরই একটি উপধারা। ইউটিউব হয়তো ‘এআই’ শব্দটি ব্যবহার না করে আতঙ্ক এড়াতে চেয়েছে।
রিচি আরও বলেন, তারা মূলত জেনারেটিভ এআই নয়, বরং প্রচলিত মেশিন লার্নিং ব্যবহার করছে। তবে অধ্যাপক উলি বলেন, এ দুইয়ের ব্যবধান এখানে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। মূল বিষয় হলো—ইউটিউব এমন কিছু পরিবর্তন করছে, যা দর্শক বা নির্মাতাদের অজান্তেই বাস্তবতাকে বদলে দিচ্ছে।
এটা শুধু ইউটিউব নয়। ২০২৩ সালে স্যামসাং ধরা পড়ে, তারা নাকি চাঁদের ছবি এআই দিয়ে উন্নত করছে। পরে প্রতিষ্ঠানটি বিষয়টি স্বীকার করে এবং প্রযুক্তি কীভাবে কাজ করে, সে বিষয়ে একটি ব্লগপোস্ট প্রকাশ করে।
এদিকে, গুগল পিক্সেল ফোনের ‘বেস্ট টেক’ ফিচার তো আরও এগিয়ে গেছে। একাধিক গ্রুপ ছবির মধ্যে সব মানুষের সবচেয়ে সুন্দর এক্সপ্রেশনগুলো বেছে নিয়ে একটি ‘আদর্শ মুহূর্ত’ তৈরি করে দেয়—যা বাস্তবে কখনো ঘটেনি। এমনকি পিক্সেল ১০–এর একটি ফিচার জেনারেটিভ এআই দিয়ে ১০০ গুণ পর্যন্ত জুম করতে পারে। যেটা ক্যামেরার প্রকৃত সীমা ছাড়িয়ে যায়।
এই প্রযুক্তিগুলোর ফলে প্রশ্ন ওঠে, আজকের ছবি বা ভিডিও আসলে কী তুলে ধরে?
প্রযুক্তি বিশ্লেষক উলি বলছেন, এটি নতুন কিছু নয়। ৩০ বছর আগে ফটোশপ যখন জনপ্রিয় হচ্ছিল, তখনো এমন উদ্বেগ ছিল। এরপর এসেছে এয়ারব্রাশিং, বিউটি ফিল্টার—সবই একরকম বাস্তবতার বিকৃতি।
গুগলের প্রকৌশলীরা বিষয়টি উপলব্ধি করছেন বলেই সম্ভবত পিক্সেল ১০ ফোনে নতুন কনটেন্ট ক্রেডেনশিয়াল যুক্ত করা হয়েছে—যা এআই ব্যবহৃত হলে ছবিতে ডিজিটাল ওয়াটারমার্ক বা জলছাপ দিয়ে তা জানিয়ে দেয়।
তবে নির্মাতাদের না জানিয়ে ভিডিও বদলে ফেলার ইউটিউবের এই সিদ্ধান্ত অনলাইন কনটেন্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।
উলি বলেন, ‘এটি দেখায়, কীভাবে এআই ধীরে ধীরে আমাদের জীবনের অংশ হয়ে উঠছে, আমাদের বাস্তবতার পর্দা হয়ে দাঁড়াচ্ছে। মানুষ তো এমনিতেই সোশ্যাল মিডিয়ার কনটেন্ট নিয়ে সন্দিহান। এখন যদি জানতে পারে, কোম্পানিগুলোও ওপর থেকে কনটেন্ট পরিবর্তন করছে, নির্মাতাদের না জানিয়ে—তাহলে বিশ্বাস কোথায় থাকবে?’
তবে সবাই আবার এ নিয়ে বিরক্ত নন। রিক বিআটো বলেন, ‘শোনো, ইউটিউব তো সব সময় নতুন কিছু নিয়ে কাজ করে, পরীক্ষা-নিরীক্ষা করে। তারা সেরা মানের কোম্পানি। ইউটিউব আমার জীবন বদলে দিয়েছে।’

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আজ (বুধবার, ২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত! অনুমোদিত নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ‘বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প’। ১ হাজার ৪৯২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পটি ২০২৬ সালের এপ্রিল থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে তিন জেলার গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ের ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’ অনুমোদন দেয়া হয়েছে। জুলাই ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৯ পর্যন্ত বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় দেশের ৮ বিভাগের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় ৯১ হাজার ৫৬০ কিলোমিটার পল্লী সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হবে। পাশাপাশি পরিবারপ্রধান ৪৫ হাজার ৭৮০ জন দুঃস্থ নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি (বাপেক্স) এবং পেট্রোবাংলার উদ্যোগে ৭২৯ কোটি ২২ লাখ টাকা ব্যয়ের ‘১টি মূল্যায়ন কূপ (বেগমগঞ্জ-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২) খনন’ প্রকল্পও অনুমোদন পেয়েছে। প্রকল্পটি সরকারি ও সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে।

সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

বেসরকারিভাবে হজ পালনে ৩ প্যাকেজ ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
বেসরকারিভাবে হজ পালনে ৩ প্যাকেজ ঘোষণা

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্যাকেজগুলোর ঘোষণা দেন। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি ব্যবস্থাপনায় এবার খাওয়া ও কোরবানিসহ তিনটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ প্যাকেজের খরচ রাখা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
হাব জানায়, তিনটি প্যাকেজের মধ্যে বিশেষ প্যাকেজ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজ ৫ লাখ ৯৫ হাজার টাকা ও সাশ্রয়ী প্যাকেজ ৫ লাখ ১৩ হজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজের খরচ ৫ লাখ ২৩ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে এবার সাশ্রয়ী প্যাকেজের ব্যয় বেড়েছে ৩ হাজার ৫৪৫ টাকা। আর সাধারণ প্যাকেজের ব্যয় ৫ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৭ হাজার টাকা বেশি। এ ছাড়া বিশেষ হজ প্যাকেজে ব্যয় বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ২টি প্যাকেজ ঘোষণা করা হয়। হজ প্যাকেজ-১-এর খরচ ধরা হয়েছে ছয় লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) এর খরচ ধরা হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার ৬৪৮ টাকা।

প্রশ্নফাঁস ইস্যুতে পার্লামেন্টে আলোচনায় প্রস্তুত ভারত সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
প্রশ্নফাঁস ইস্যুতে পার্লামেন্টে আলোচনায় প্রস্তুত ভারত সরকার

ভারতের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (নিটের) প্রশ্নফাঁস ইস্যুতে বিক্ষোভ গড়িয়েছে টানা তৃতীয় দিনে। সংঘাত ও বিক্ষোভের মধ্যেই বুধবার (২২ জুলাই) সরকারি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে প্রশ্নফাঁস নিয়ে বিস্তারিত আলোচনা করতে প্রস্তুত রয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছে সরকারি সূত্রগুলো। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, প্রশ্নফাঁসের বিষয়টি সামনে আসার পরপরই সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সহিংসতার পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি অনুযায়ী, সেদিনের সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এদিকে নিট প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকের পর প্রধানমন্ত্রীর এই বার্তাটি পড়ে শোনান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। প্রধানমন্ত্রীর বার্তা উদ্ধৃত করে কিরেন রিজিজু বলেন, ‘প্রধানমন্ত্রী এনডিএ শরিকদের সংসদের সব ধরনের কাজে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি বিরোধী দলগুলোকে সংসদে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেছেন রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের ভবিষ্যৎ এবং যুবসমাজের কল্যাণে কাজ করা সব সংসদ সদস্যের যৌথ দায়িত্ব।’