খুঁজুন
                               
বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন, ১৪৩২

চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ণ
চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রোববার (৯ মার্চ ২০২৫) সকাল দশটায় জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা। সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সেদিকে সভায় উপস্থিত সকলকে নজর রাখার জন্যে জোর তাগিদ দেয়া হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এবং কোনো কারণে তার অবনতি হয়ে জনসাধারণের জান-মালের ক্ষতিসাধন না হয় সেদিকে সকলকে সজাগ থাকার জন্যে সভায় বিশেষ তাগাদা দেয়া হয়েছে। এ ছাড়া সভায় চাঁদপুর জেলা সংশ্লিষ্ট নানান আইন-শৃঙ্খলা বিষয় নিয়েও আলোচনা করা হয়।
আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের পৌর প্রশাসক ও ডিডিএলজি মো. গোলাম জাকারিয়া, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর ও হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, এনএসআই’র যুগ্ম পরিচালক মো. আবু আব্দুল্লাহ, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি’র সহকারী পরিচালক মো. ইমাম হোসেন, আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষের পক্ষে প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান, চাঁদপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষের পক্ষে সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র রায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর-এর সরকারী পরিচালক এসএম মোরশেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং কমিটির সদস্য কোস্টগার্ডসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগণ।
এবারের আইনশৃঙ্খলা সভার আলোচ্যসূচির মধ্যে ছিলো : ১. বিগত সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন। ২. সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন সংক্রান্ত। ৩. নিয়মিত আইন-শৃঙ্খলা পর্যালোচনা ও মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত। ৪. মাদকদ্রব্য ও চোরাচালান সংক্রান্ত। ৫. বাজার মনিটরিং ও ভেজাল খাদ্য প্রতিরোধ সংক্রান্ত। ৬. নিষিদ্ধ ঘোষিত পলিথিন বন্ধের বিষয়ে আলোচনা। ৭. নারী নির্যাতন ও ইভটিজিং সংক্রান্ত। ৮. মানব পাচার পরিস্থিতি ও দালাল সংক্রান্ত আলোচনা ৯. গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা। ১০. বিবিধ।
সভাপ্রধানের বক্তব্যে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, সারাদেশের চেয়ে চাঁদপুর ভালো, এজন্যে আমরা সবাই যে ভালো আছি– এমনটা ভাবলে চলবে না। সব সময় সতর্ক থাকতে হবে। বিদ্যুৎ, উপজেলা, পৌরসভা, কোস্টগার্ড, আনসারসহ আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সিকিউরিটির দিকে নজরদারি বাড়াতে হবে। মানব পাচারের সাথে জড়িত চাঁদপুরের নয়জন দালাল রয়েছে। এদেরকে আইনের আওতায় আনতে হবে। হাজীগঞ্জে অনেক হজ এজেন্সি রয়েছে, তাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে। হাজীগঞ্জ উপজেলা প্রশাসন এই বিষয়টি দেখবে। ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলোকে মহিলা অধিদপ্তর এড্রেস করবে। ঈদকে সামনে রেখে মানুষের আনাগোনা, ব্যস্ততা, আর্থিক লেনদেন বেড়ে যায়। এই সময় মলম পার্টির দৌরাত্ম্য, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ডাকাতির কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে স্থলপথ, নৌপথ ও রেলপথের নিরাপত্তা জোরদার রাখতে হবে। ২৬ শে মার্চ আমাদের জাতীয় দিবস। এ দিবসে কোনো কিছুতে যাতে হুমকি না থাকে এ ব্যাপারেও গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। জনস্বার্থে কোনো অবৈধ স্থাপনা রাখা যাবে না। চাঁদপুর শহরের যানজট নিরসনে নেয়া পদক্ষেপ হিসেবে দুই রংয়ের অটোবাইক আগামী মাস থেকে চলাচল করবে।
তিনি উপস্থিত আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট সকল বিভাগকে চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে এ ব্যাপারে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানান।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ)  বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাদ্যম নিশ্চিত করেছে খামেনির নিহতের তথ্য। সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।” খানের নিহতের ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান। ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।
১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।
১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। সূত্র : সিএনএন, এক্সিওস

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের সংবাদেও ‘তেহরানে বিস্ফোরণ ঘটেছে’ বলে সম্প্রচার করা হয়েছে— তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরানের সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি কিংবা বার্তা দেওয়া হয়নি; তবে ইসরায়েল কাৎজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। সাইরেন বাজানোর কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য সক্রিয় সতর্কতা।”

মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে ২৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশের ভারসোভা বিভাগ ও মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৫০ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ২৫ জনের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগ নিশ্চিত হয়েছে।

চলতি বছরের প্রথম দুই মাসেই শুধুমাত্র মুম্বাই শহর থেকে ১১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অবৈধ প্রবেশ এবং শহরে থাকার ব্যবস্থার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত করার কাজও চলছে। এর আগে সপ্তাহের শুরুতে ভিলে পার্লে এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরে মীরা ভায়ান্ডার ওই বাসিন্দাকে, যিনি প্রায় ২৫ বছর ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ, তাকে নির্বাসিত করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন বছরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিককে মুম্বাইতে আটক করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৩৮ জনকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি মামলাগুলো আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৭ জনকে ইতিমধ্যেই নির্বাসিত করা হয়েছে। এই প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানান, শুধুমাত্র ২০২৫ সালেই এক হাজার ১০০ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ওই বছরে ২২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে ১৫০টি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।