খুঁজুন
                               
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ, ১৪৩৩

বাংলাদেশের গণমাধ্যমে সাম্প্রতিক অপতথ্যের গতিপ্রকৃতি

উজ্জ্বল হোসাইন
প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ
বাংলাদেশের গণমাধ্যমে সাম্প্রতিক অপতথ্যের গতিপ্রকৃতি

গণমাধ্যম আজকের পৃথিবীতে দ্রুততম তথ্য-প্রবাহ নিশ্চিত করছে, কিন্তু একই সঙ্গে অপতথ্য (misinformation) ছড়ানোর পথও প্রসারিত হয়েছে। বাংলাদেশে সামাজিক ও প্রচারমাধ্যমে অপতথ্য রপ্তান্ত্রিক গতিতে ছড়িয়ে পড়ছে, যা জনমনে বিভ্রান্তি, উত্তেজনা ও সামাজিক অশান্তি তৈরি করছে। এই প্রবন্ধে আমরা সাম্প্রতিক বছরগুলোর—বিশেষ করে ২০২৪-২৫-এর প্রথমার্ধের বাংলাদেশের গণমাধ্যমে অপতথ্যের প্রবণতা, এর কারণ, পরিণতি ও মোকাবেলার কৌশল বিশ্লেষণ করবো।

অপতথ্যের বিস্তার ও পরিধি : অপতথ্য (Disinformation) হলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া যার উদ্দেশ্য হলো জনমতকে প্রভাবিত করা, বিভ্রান্তি তৈরি করা কিংবা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করা। এটি সাধারণত ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়, যা মিথ্যাচার এবং ভুল তথ্যের চেয়েও অধিকতর বিপজ্জনক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব, টিকটক, এক্স (টুইটার)-এর মতো মাধ্যমে অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। অ্যালগরিদম ভিত্তিক কনটেন্ট প্রচারে ভাইরাল হবার সুযোগে তা আরও ত্বরান্বিত হয়। গণমাধ্যমে কিছু অনলাইন পোর্টাল, ইউটিউব চ্যানেল বা ভূয়া সংবাদমাধ্যম নির্দিষ্ট রাজনৈতিক বা বাণিজ্যিক স্বার্থে অপতথ্য প্রচার করে। বট ও ফেক অ্যাকাউন্টের মাধ্যম প্রযুক্তিনির্ভর অপতথ্য ছড়ানোর একটি প্রধান উপায় হলো স্বয়ংক্রিয় বট এবং ভুয়া প্রোফাইল। এগুলোর মাধ্যমে একটি মিথ্যা বার্তা সত্য বলে প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক ও নির্বাচনকেন্দ্রিক প্রোপাগান্ডা-নির্বাচনের সময় রাজনৈতিক দলসমূহ প্রতিদ্বন্দ্বী পক্ষকে দুর্বল করতে মিথ্যা খবর বা তথ্যের বিকৃতি ঘটায়। কোনো একটি সম্প্রদায়কে টার্গেট করে অপতথ্য ছড়ানো হয় যাতে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়। বিরোধী দল বা সরকারের বিরুদ্ধে গুজব রটানো, রাজনৈতিক চরিত্র হনন ইত্যাদির মাধ্যমে অপতথ্য রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে কোভিড-১৯-এর সময়কালজুড়ে ভ্যাকসিন নিয়ে অপতথ্য মারাত্মক প্রভাব ফেলে, যার ফলে অনেকেই চিকিৎসা থেকে দূরে থাকে। ভুয়া তথ্য ছড়িয়ে পণ্যের দাম বাড়ানো, স্টক মার্কেটে ধস নামানো বা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা হয়। ইতিহাস বিকৃতি, শিক্ষাবিষয়ক মিথ্যা তথ্য বা ভুল কন্টেন্ট শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। ব্যক্তিগত আক্রমণ, চরিত্র হনন, কিংবা সামাজিক উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে ব্যক্তিগত বা গোষ্ঠীগত অপতথ্য ব্যবহৃত হয়।
অপতথ্যের বিস্তার শুধু ইন্টারনেটেই সীমাবদ্ধ নয়, বরং এর পরিধি সমাজ, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে ব্যক্তিজীবন পর্যন্ত বিস্তৃত। সচেতনতা, তথ্য যাচাই, ডিজিটাল লিটারেসি ও নীতিগত সাংবাদিকতা এই অপতথ্য মোকাবেলার কার্যকর হাতিয়ার হতে পারে।

২০২৫-এর প্রথম তিন মাসে Rumor Scanner fact-checking সংস্থা ৮৩৭টি অপতথ্য শনাক্ত করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৮% বৃদ্ধি নির্দেশ করে । ২০২৪ সালের চতুর্মাসের (অক্টোবর–ডিসেম্বর) তুলনায় ২০২৫-এর প্রথম প্রান্তিকে অপতথ্য ২১% বেড়েছে । শুধুমাত্র এপ্রিল ২০২৫-এ Rumor Scanner ২৯৬টি নতুন অপতথ্য নিশ্চিত করেছে । Facebook: মোট ৭৪৮টি অপতথ্য (মাসে গড়ে প্রতিদিন ৮ টির বেশি) X (Twitter) : ১৬২টি, YouTube: ১২৪টি, TikTok ও Instagram: প্রতি প্ল্যাটফর্মে ৬৭টি এবং প্রথাগত সংবাদমাধ্যম: ৪২টি (ছবি, ভিডিওসহ)

অপতথ্যের বিষয়বস্তু : রাজনৈতিক অপতথ্য-মোট অপতথ্যের ৪১% রাজনীতিভিত্তিক । প্রধান লক্ষ্য জামায়াতে ইসলামি (৮১টি), ক্ষমতাসীন দল ও নেতৃবৃন্দ (৩৪টি) । সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সংবলিত অপতথ্যও ব্যাপক (প্রধানত ইতিবাচক আলোকপাতকারী) । জাতীয় ও সাম্প্রদায়িক অপতথ্য-জাতীয় প্রেক্ষাপটের অপতথ্য ২৯%, ধর্মভিত্তিক অপতথ্য ৯% (রামাদান, ঈদুল ফিতর ইত্যাদির সময় বিশেষভাবে বেড়েছে) । ৭৮টি সাম্প্রদায়িক অপতথ্য। এর মধ্যে ৬১% ভারতীয় আইডেন্টিটির সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো । সামাজিক ও মানবিক ইস্যু-ধর্ষণ, যৌন নিপীড়ন ইত্যাদি মানবাধিকার বিষয়ে অন্তত ৩৬টি অপতথ্য ছড়িয়ে পড়েছে । শিশু নির্যাতন ইস্যুতে (যেমন, মাগুরার কেস) ৮টি মিথ্যা দাবি । প্রযুক্তিগত অপতথ্য-Deepfake/AI-ভিত্তিক মিথ্যা ভিডিও ৮টি, AI অপতথ্য (টেকনোলজি সংক্রান্ত): ৩২টি ।

ডিজিটাল সাক্ষরতার ঘাটতি-বহুলাংশে অনলাইন ব্যবহারকারী মিথ্যা তথ্য চিনতে অক্ষম। UNICEF poll যুব সমাজের ৬৬% ‘অপতথ্য’কে সবচেয়ে বড় মানসিক চাপের কারণ হিসেবে দেখেছে । আইনগত নিয়ম-নীতি ও নিয়ন্ত্রনের অভাব-বাংলা ভাষার স্থানীয় কন্টেন্টের যথাযথ মনিটরিং নেই । সামাজিক মাধ্যম পরিচালনার আইন প্রণয়ন ও প্রয়োগে অনিশ্চয়তা। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রলোভন। নির্বাচনী সময়ে ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা খবর সৃষ্টি ও প্রচার। বিজ্ঞাপন বা ভিজ্যুয়াল কন্টেন্ট বিক্রির মাধ্যমে আর্থিক প্ররোচনা। ইকো-চেম্বার ও অ্যালগরিদমিক প্রভাব। ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী ফিড প্রদর্শিত হওয়ায় ভুল তথ্যই অটোরেফোর্ম করে বৃদ্ধি পায় ।

অপতথ্যের প্রভাব : সামাজিক অশান্তি এবং সহিংসতা-ফেসবুক ভিত্তিক মিথ্যা পোস্টে উত্তেজিত জনস্রোতে হত্যাকাণ্ড (যেমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেনের Lynching) । হযরত শাহজালাল হাটে acid attack, জনদাবি বুঝে না শোনায় ভেটো বলবৎ। গণআস্থা ও সংবাদের বিশ্বাসযোগ্যতা হ্রাস। ধারাবাহিক মিথ্যা তথ্যের ফলে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রতি জনমনে সন্দেহ।

সাংবাদিকতার পেশা-ইমেজ নষ্ট হওয়া। মানসিক স্বাস্থ্যবিষয়ক চাপ-যুব সমাজে স্ট্রেস, উদ্বেগ দেখা দিচ্ছে ভুল তথ্যের কারণে । গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা-নির্বাচনী প্রচারণায় অপতথ্য ব্যবহার ভোটারদের বিভ্রান্ত ও ভোটাভুটিতে প্রভাব ফেলে। সমালোচনামূলক চিন্তাশক্তি বিকশিত হতে বাধা।

মোকাবেলার প্রচেষ্টা : ফ্যাক্ট-চেকিং সংগঠনগুলোর ভূমিকা-Rumor Scanner, BDFactCheck ইত্যাদি fact-checking প্ল্যাটফর্ম দ্রুত সংবাদ যাচাই করছে। তাদের রিপোর্ট, স্ট্যাট ফাইল ও অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে তথ্যবান থাকছে । ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির উদ্যো-স্কুল, কলেজ পর্যায়ে সোশ্যাল মিডিয়া ও মিডিয়া লিটারেসি কোর্স সংযোজন। ত্রৈমাসিক বা সেমিনার আয়োজন করে ‘কিভাবে যাচাই করবেন’ বিষয়ক কর্মশালা। আইন-শৃঙ্খলা ও নীতিমালা-‘ডিজিটাল নিরাপত্তা আইন’ সংশোধন ও স্থানীয় ভাষার পোস্ট মনিটরিংয়ে জোর। সামাজিক মাধ্যম অপারেটরদের স্থানীয় প্রতিনিধির বাধ্যতামূলক নিয়োগ। প্রযুক্তিগত সমাধান-AI-ভিত্তিক মিথ্যা খবর শনাক্তকরণ টুল ডেভেলপমেন্ট। প্ল্যাটফর্মে fact-check tag, warning label ইত্যাদির প্রয়োগ।ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সুপারিশ : বহুভাষিক মনিটরিং: বাংলা, ইংরেজিসহ অন্তত ৫টি স্থানীয় ভাষা যুক্ত করে অ্যালগরিদম উন্নত করতে হবে। সার্বজনীন ডিজিটাল সাক্ষরতা: প্রধান–মাধ্যমিক পর্যায়ে মিডিয়া, ডিজিটাল ও তথ্য সাক্ষরতার অন্তর্ভুক্তি জরুরি। নিয়মিত নিরীক্ষা ও মূল্যায়ন: স্বাধীন সংস্থার মাধ্যমে প্রস্থাপন করা ফ্যাক্ট-চেক রিপোর্টের ভিত্তিতে পতাকা-উপায় নির্ধারণ। সাংবাদিকদের প্রশিক্ষণ: সোশ্যাল মিডিয়া এথিকস, সাইবার আইন, fact-checking পদ্ধতি নিয়ে নিয়মিত Capacity Building.  জনসচেতনতা প্রচারণা: গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়, সেমিনার, ওয়ার্কশপের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক রাখা।—

বাংলাদেশে গণমাধ্যমের অপতথ্যের পরিমাণ ও বিষয়বিস্তারের গতিবিধি উদ্বেগজনক। রাজনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত নানা কারণে এটি বেড়ে চলেছে, যা সমাজে বিভ্রান্তি, অস্থিরতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। যথাযথ নীতি, নিয়ন্ত্রণ, প্রযুক্তিগত সমাধান এবং বিশেষ করে ডিজিটাল মিডিয়া লিটারেসির মাধ্যমে সাধারণ মানুষকে সজাগ রাখতে পারলে অপতথ্য মোকাবেলা করা সম্ভব। ফ্যাক্ট-চেক রপ্তান্ত্রিকরণ ও জনসচেতনতা বৃদ্ধিই বলিষ্ঠ অস্ত্র হয়ে উঠতে পারে আগামীর বাংলাদেশের গণমাধ্যমকে সুস্থ ও গ্রহণযোগ্য রাখার।

সূত্রসমূহ : 1. Rumor Scanner: “Misinformation Surges 21% in Early 2025”  2. Dhaka Tribune: “Rumor Scanner: 837 cases of misinformation detected in Bangladesh”  3. The Daily Star: “Fight misinformation as a matter of urgency”  4. BSS News: “Rumor Scanner detects 296 misinformation cases in April”  5. Rumor Scanner (January report): “271 misinformation cases”  6. Daffodil Varsity e-learning forum: “Misinformation and Disinformation: recent trends in Bangladesh”  7. Preprints.org: “Recent Mob Violence Against Citizens of Bangladesh”  8. UNICEF Bangladesh poll: “Misinformation is the leading cause of stress for youth”

লেখক : উজ্জ্বল হোসাইন, সাংবাদিক ও লেখক, চাঁদপুর।

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
হামের প্রকোপে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এই রোগে আক্রান্ত হয়ে আরও ৯টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হামজনিত কারণে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, বাকি ৮ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১০৫ জন শিশু ভর্তি হয়েছে এবং ১৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। এতে বোঝা যাচ্ছে রাজধানীতে সংক্রমণের হার ও তীব্রতা সবথেকে বেশি। গত এক মাসে মোট ১৮,২৩১ জন শিশু উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯,৩০৪ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাব ক্রমান্বয়ে জটিল আকার ধারণ করছে। বিশেষ করে উপসর্গ নিয়ে
শিশুদের শরীরে জ্বর ও লালচে দানা দেখা দিলে কালক্ষেপণ না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ঢাকা বিভাগের বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

অপরিশোধিত তেলের অভাবে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
অপরিশোধিত তেলের অভাবে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ

অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) মজুদ শেষ হয়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ করে দিয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেল থেকে চট্টগ্রামের এই কারখানাটিতে পরিশোধন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইআরএল কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শোধনাগারটি সচল রাখতে গত কয়েকদিন ধরে বিকল্প সব পথ অবলম্বন করা হয়েছিল:
মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা ৫ হাজার টন এবং চারটি স্টোরেজ ট্যাংকের তলানিতে থাকা ‘ডেড স্টক’ তুলেও পরিশোধন কাজ চালানো হয়। স্বাভাবিক সময়ে দৈনিক ৪,৫০০ টন তেল পরিশোধন করলেও, সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে ৩,৫০০ টনে নামিয়ে আনা হয়েছিল। গত ৪ মার্চ থেকেই ব্যবহারযোগ্য তেলের মজুদ ২ হাজার টনের নিচে নেমে আসে, যা একটি শোধনাগার চালানোর জন্য একেবারেই অপর্যাপ্ত।
প্ল্যান্ট বন্ধ হয়ে যাওয়ায় দেশে জ্বালানি সংকট তৈরি হবে কি না—এমন উদ্বেগের মুখে জ্বালানি বিভাগ আশ্বস্ত করে জানয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ইআরএল বন্ধ থাকলেও জাতীয় সরবরাহ ব্যবস্থায় বা বাজারে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
উদ্ভূত পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত এবং বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্যমতে, দেশে বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর একটি বড় অংশই আমদানিকৃত পরিশোধিত তেল দিয়ে মেটানো হলেও, অভ্যন্তরীণভাবে তেল পরিশোধনের একমাত্র উৎসটি বন্ধ হয়ে যাওয়া দীর্ঘমেয়াদে উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্ষবরণে বৈচিত্র্যের মাঝে ঐক্যের সন্ধান

উজ্জ্বল হোসাইন
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
বর্ষবরণে বৈচিত্র্যের মাঝে ঐক্যের সন্ধান

ভিন্নতা মুছে ফেলার চেষ্টা মানেই প্রকৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। এই পৃথিবীর অন্তর্নিহিত সৌন্দর্য তার বৈচিত্র্যে-রঙে, রূপে, ভাষায়, বিশ্বাসে এবং চিন্তার বহুমাত্রিকতায়। মানুষে মানুষে পার্থক্যই পৃথিবীকে জীবন্ত করে তোলে, তাকে দেয় গভীরতা ও বিস্ময়ের অনন্ত সম্ভাবনা। যদি সবকিছু একরকম হয়ে যেত, তবে জীবন হয়ে উঠত নিস্তরঙ্গ, সৃষ্টিশীলতা হারিয়ে ফেলত তার আলো। বৈচিত্র্য আমাদের শুধু আলাদা করে না, বরং আমাদের শেখায় সহনশীলতা, পারস্পরিক সম্মান এবং নতুনকে গ্রহণ করার সাহস। তাই ভিন্নতাকে মুছে ফেলার বদলে তাকে গ্রহণ ও লালন করাই মানবিকতার প্রকৃত পরিচয়।
এই ভাবনার মাঝেই আসে বাংলা নববর্ষ, নতুন সূচনার বার্তা নিয়ে। পুরোনোকে পেছনে ফেলে নতুনের আহ্বান জানায় এই উৎসব। রঙিন পহেলা বৈশাখে মানুষ যখন আনন্দে মেতে ওঠে, ঘরে ঘরে সাজে উৎসবের আবহ, তখন এই আনন্দ যেন সার্বজনীন হওয়ার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন। সমাজের একাংশে যখন উৎসবের রং ছড়ায়, অন্য প্রান্তে তখন জমে ওঠে শোক, বেদনা আর হতাশার কালো ছায়া। যেন উৎসবের আলো কোথাও গিয়ে আটকে যায় বিভাজন, অসহিষ্ণুতা এবং সহিংসতার দেয়ালে।
সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা আমাদের সেই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল মানুষ পীর শামীম রেজা জাহাঙ্গীরকে নির্মমভাবে হত্যা করেছে। মৃত্যুর আগে বারবার নিজের কথা বলার সুযোগ চেয়েছিলেন তিনি, কিন্তু সেই মানবিক আবেদন হারিয়ে যায় উন্মত্ত জনতার চিৎকারে। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়; এটি আমাদের সমাজে বেড়ে ওঠা অসহিষ্ণুতার এক নগ্ন প্রতিচ্ছবি।
এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং একটি বৃহত্তর প্রবণতার অংশ। আমাদের সমাজে ক্রমেই একমুখী চিন্তা ও মতের প্রাধান্য বাড়ছে। বহুত্ববাদ, যা একটি সুস্থ সমাজের ভিত্তি, তা ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে। ফলে ভিন্নমত প্রকাশ করলেই মানুষকে সন্দেহের চোখে দেখা হচ্ছে, তাকে শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই প্রবণতা শুধু ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং একটি জাতির গণতান্ত্রিক ভিত্তিকেও দুর্বল করে।
গণতন্ত্রের মূল শক্তি হলো মতের ভিন্নতা এবং সেই ভিন্নতার সহাবস্থান। কিন্তু বাস্তবে আমরা দেখছি, ভিন্নমতকে ক্রমেই দমন করা হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা কেবল সংবিধানের পাতায় সীমাবদ্ধ থেকে যাচ্ছে, বাস্তব জীবনে তা হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। মানুষ নিজের মত প্রকাশে ভয় পাচ্ছে, দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। এই ভয়ের সংস্কৃতি একটি সুস্থ সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ এটি সৃষ্টিশীলতা ও উদ্ভাবনের পথ রুদ্ধ করে।
স্বাধীনতার ৫৫ বছর পূর্তি উদযাপনের পর এই প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে-আমরা কি সেই আদর্শের পথে আছি, যার জন্য আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল? ১৯৭১ সালের সংগ্রাম শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতা অর্জনের লড়াই ছিল না; এটি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সহাবস্থানের এক স্বপ্ন। কিন্তু আজকের বাস্তবতায় সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে? আমরা কি সত্যিই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পেরেছি, নাকি ক্রমশ সরে যাচ্ছি সেই পথ থেকে?

বাংলাদেশের রাজনীতিতে সংকীর্ণতা নতুন নয়। সময়ের সঙ্গে সঙ্গে তার রূপ বদলেছে, কিন্তু চরিত্রে খুব একটা পরিবর্তন আসেনি। সাম্প্রতিক সময়ে এই সংকীর্ণতা আরও তীব্র হয়েছে। ভিন্নমতকে দমন করার প্রবণতা বেড়েছে, আর রাজনীতি হয়ে উঠেছে বিভাজনের হাতিয়ার। প্রতিযোগিতামূলক গণতন্ত্রের নামে সমাজকে আরও বিভক্ত করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে একটি জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর।
রাজনীতিকরা প্রায়ই ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং শান্তির কথা বলেন। কিন্তু সেই কথাগুলো অনেক সময়ই বাস্তব উদ্যোগের অভাবে ফাঁপা বাণীতে পরিণত হয়। যখন আদর্শ ও নৈতিকতার চেয়ে ক্ষমতার স্বার্থ বড় হয়ে ওঠে, তখন গণতন্ত্র তার প্রকৃত অর্থ হারায়। সংখ্যাগরিষ্ঠতার জোরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, আর সংখ্যালঘু বা ভিন্নমতের কণ্ঠস্বর হারিয়ে যায় কোলাহলের ভিড়ে।
এই বাস্তবতায় আমাদের নতুন করে ভাবতে হবে-আমরা কেমন সমাজ চাই? এমন একটি সমাজ, যেখানে ভিন্নমত দমন করা হবে, নাকি এমন একটি সমাজ, যেখানে মতের ভিন্নতা থাকবে, কিন্তু সহাবস্থানও নিশ্চিত হবে? বৈচিত্র্যকে ভয় পেলে আমরা নিজেরাই নিজেদের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে ফেলব।
সহনশীলতা ফিরিয়ে আনতে হলে শুধু আইন বা শাস্তি যথেষ্ট নয়। প্রয়োজন মানসিকতার পরিবর্তন। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন প্রজন্মকে শেখাতে হবে ভিন্নতাকে সম্মান করার গুরুত্ব। সংস্কৃতি ও পারিবারিক মূল্যবোধের মাধ্যমেও এই শিক্ষা ছড়িয়ে দিতে হবে। ধর্ম, ভাষা বা মতের পার্থক্য নয়-মানুষ হিসেবে আমাদের অভিন্ন পরিচয়ই হওয়া উচিত সবচেয়ে বড় ভিত্তি।

বাংলা নববর্ষের এই সময় তাই শুধু আনন্দের নয়, আত্মসমালোচনারও। নতুন বছরের শুরুতে আমাদের অঙ্গীকার হওয়া উচিত, আমরা বৈচিত্র্যকে রক্ষা করব, সহনশীলতাকে শক্তিশালী করব এবং একটি মানবিক সমাজ গড়ে তুলব। কারণ একটি দেশের উন্নয়ন কেবল অর্থনৈতিক সূচকে মাপা যায় না; তা মাপা যায় মানুষের মধ্যে পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং সহাবস্থানের মানদণ্ডে।
নতুন বছরের সূচনায় তাই প্রত্যাশা একটাই – বৈচিত্র্যের মাঝে ঐক্য, বিভেদের মাঝে সহমর্মিতা, আর সংঘাতের বদলে সহাবস্থানের এক নতুন বাংলাদেশ।
রূপসী বাংলার সকল পাঠক-কে শুভ নববর্ষ।