খুঁজুন
                               
, ,

শাহরাস্তিতে ‘ডাকাতি’ সাজিয়ে বড় জাকে শ্বাসরোধ করে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
শাহরাস্তিতে ‘ডাকাতি’ সাজিয়ে বড় জাকে শ্বাসরোধ করে হত্যা

চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতির নাটক সাজিয়ে আপন বড় জা রিগান আক্তার মীমকে (২৪) গলা টিপে হত্যা করেছে ছোট জা কাজী সুমাইয়া আক্তার মিনা (২৩)। ১৬ জুলাই বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার কথা স্বীকার করেছে সে। একদিনের মধ্যে পুলিশ লোমহর্ষক এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করায় জনমনে স্বস্তি ফিরেছে।

গেল ১৫ জুলাই রাতে শাহরাস্তি পৌরসভার ৯ নং ওয়ার্ড বাতলা বেপারী বাড়িতে সাবেক চেয়ারম্যান মুকুল হকের বসতঘরে এ হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনাকে ডাকাতির এবং নিজেকে আহত বলে দাবি করা বড় জা সুমাইয়া আক্তার মিনাকে ঘটনার পর দিনই শাহরাস্তি মডেল থানা পুলিশ

আটক করে। পরে ১৬ জুলাই বৃহস্পতিবার বিকালে তাকে জবানবন্দির জন্য চাঁদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমাইয়া হত্যার কথা স্বীকার করেছে। পারিবারিক কলহ ও প্রতিহিংসার জেরে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

থানা ও এজাহার সূত্রে জানা যায়, নিহত রিগান আক্তার মীম ২০২০ সালে শাহরাস্তির সাইফুল ইসলাম রনির সাথে বিয়ে হয়ে ওই বাড়িতে বসবাস করছিলেন। তাদের সংসারে সাইকা (৩) ও সিরাত (৩ মাস) নামে দুই কন্যা সন্তান রয়েছে। ঘটনার দিন ১৫ জুলাই সকালে রিগানের জা নাজমিন বেগম (৫৫) ও ছোট দেবর রিমন (২৫) চিকিৎসার জন্য ঢাকায় যান। রাত সুযোগ বুঝে সুমাইয়া রিগানকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে ডাকাতির ঘটনা সাজানোর চেষ্টা করে।

পাশের বাড়ির চাচা মিজান (৬৫) চিৎকারের শব্দ পেয়ে রিগানের বাবা মো. কবির হোসেনকে খবর দেন। এসে তারা মেয়ের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।এ ঘটনায় নিহতের বাবা মো. কবির হোসেন বাদী হয়ে ১৬ জুলাই শাহরাস্তি মডেল থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-২৫, ধারা-৩০২ পেনাল কোড।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শরিফুল ইসলাম জানান, আসামি সুমাইয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে। প্রতিহিংসার কারণেই সে জা-কে হত্যা করেছে বলে জবানবন্দিতে উল্লেখ করেছে।এদিকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোড়ালির চোট নিয়েও স্পেনের বিপক্ষে খেলবেন এমবাপ্পে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
গোড়ালির চোট নিয়েও স্পেনের বিপক্ষে খেলবেন এমবাপ্পে

বিশ্বকাপের সেমিফাইনালের আগে ফ্রান্স শিবিরে সামান্য উদ্বেগ তৈরি করেছিলেন দলটির অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। স্পেনের বিপক্ষে ম্যাচের আগের দিন দলের শেষ অনুশীলন পুরোপুরি শেষ করতে পারেননি ফরাসি অধিনায়ক। তবে ফরাসি ভক্তদের জন্য স্বস্তির খবর তার চোট গুরুতর নয়। গুরুত্বপূর্ণ সেমিফাইনালে এমবাপ্পের খেলা নিয়েও কোনো সংশয় দেখছেন না কোচ দিদিয়ের দেশম।
মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোড়ালিতে হালকা চোট পেয়েছিলেন এমবাপ্পে। ফ্রান্সের ২-০ গোলের জয়ের শেষ দিকে তাকে তুলে নেওয়া হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। ডালাসে সোমবার ফ্রান্সের শেষ অনুশীলনে অংশ নিলেও এমবাপ্পের ওপর পুরো চাপ দেওয়া হয়নি। দলের অন্য খেলোয়াড়দের তুলনায় কিছু অনুশীলনে কম সময় ছিলেন তিনি। মূলত সতর্কতার অংশ হিসেবেই তার অনুশীলনের সময় কমিয়ে দেওয়া হয়। এমবাপ্পের অবস্থা নিয়ে দেশম বলেছেন, ‘কিলিয়ান ভালো আছে। সে অনুশীলন করেছে। একটি অনুশীলন ১৫ মিনিটের বদলে ১০ মিনিট করার অনুমতি পেয়েছে।’
ফরাসি কোচের কথাতেই পরিষ্কার, এমবাপ্পেকে নিয়ে বড় কোনো শঙ্কা নেই। শেষ মুহূর্তে নতুন কোনো সমস্যা দেখা না দিলে স্পেনের বিপক্ষে ফ্রান্সের আক্রমণের নেতৃত্ব দেবেন তিনিই। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন এমবাপ্পে। এখন পর্যন্ত আট গোল করে আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে গোল্ডেন বুটের দৌড়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি। মরক্কোর বিপক্ষে পেনাল্টি নষ্ট করলেও পরে দারুণ এক গোলে দলকে এগিয়ে দিয়েছিলেন ফরাসি তারকা। টানা তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। ডালাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত ১টায়। শক্তিশালী স্প্যানিশ রক্ষণ ভাঙতে এমবাপ্পের উপস্থিতিই ফ্রান্সের সবচেয়ে বড় ভরসা।

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে স্বস্তির খবর পেল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে স্বস্তির খবর পেল ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে স্বস্তির খবর পেল ইংল্যান্ড। অসুস্থতা কাটিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ তারকা ডেকলান রাইস। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ইংলিশ মিডফিল্ডারের শুরুর একাদশে থাকার সম্ভাবনাও জোরালো। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে তিন দিন বিছানায় ছিলেন রাইস। পুরোপুরি সুস্থ না হয়েও ম্যাচটি শুরু করেছিলেন তিনি। তবে শারীরিক অবস্থার কারণে বিরতির সময় তাকে তুলে নেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। নরওয়েকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারানোর পর কানসাস সিটিতে নিজেদের ঘাঁটিতে ফেরে ইংল্যান্ড। সেখানে রাইসের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার বিপক্ষে এলিয়ট অ্যান্ডারসনের সঙ্গে মাঝমাঠে শুরু করার আশা করা হচ্ছে তাকে। তবে ইংল্যান্ডের আনুষ্ঠানিক একাদশ এখনো ঘোষণা করা হয়নি।
বিশ্বকাপে ইংল্যান্ডের মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য রাইস। প্রতিপক্ষের আক্রমণ থামানোর পাশাপাশি রক্ষণ থেকে খেলা গড়ে তোলায়ও তাঁর বড় ভূমিকা রয়েছে। লিওনেল মেসি, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারদের বিপক্ষে মাঝমাঠের লড়াইয়ে তাকে প্রয়োজন টুখেলের। ইংল্যান্ড শিবিরে অবশ্য এজরি কনসার ফিটনেস নিয়েও কিছুটা উদ্বেগ রয়েছে। নরওয়ের বিপক্ষে পেশিতে টান অনুভব করায় তাকে তুলে নেওয়া হয়েছিল। তবে অ্যাস্টন ভিলার এই ডিফেন্ডারও আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য বিবেচনায় থাকবেন বলে আশা করা হচ্ছে। কনসার পরিবর্তে রিস জেমসকে শুরুর একাদশে ফেরানোর সুযোগও রয়েছে। নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে ভালো খেলা বুকায়ো সাকাও শুরু করতে পারেন।
এদিকে আর্জেন্টিনার বিপক্ষে শুধু মেসিকে ঘিরে পরিকল্পনা করলে চলবে না বলে সতীর্থদের সতর্ক করেছেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিটি বিভাগেই ম্যাচের ফল বদলে দেওয়ার মতো খেলোয়াড় রয়েছেন। ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতায় ঘেরা ম্যাচটিতে আবেগ নিয়ন্ত্রণে রাখার ওপরও গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড। দুই দল সর্বশেষ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ২০০২ সালে। এবার প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হবে তাদের। আটলান্টায় ম্যাচটি শুরু হবে ১৫ জুলাই স্থানীয় সময় বিকেল ৩টায়, বাংলাদেশ সময় ১৬ জুলাই রাত ১টায়। ম্যাচ পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাথ।

বিশ্ববাজারে চার সপ্তাহে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
বিশ্ববাজারে চার সপ্তাহে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া হামলা পাল্টা হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অপরিশোধিত তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে অস্থিরতা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে। সর্বশেষ বাজার পরিস্থিতি অনুসারে মঙ্গলবার (১৪ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫০ মার্কিন ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৪ দশমকি ৮০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমকি ৭০ ডলার বা ২ দশমকি ২ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ৮৪ ডলারে পৌঁছেছে।
এর আগে গত সেশনে ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে ৯ দশমকি ৬ শতাংশ বেড়েছিল, যা ২০২০ সালের মে মাসের পর থেকে তেলের মূল্যের সর্বোচ্চ দৈনিক বৃদ্ধির রেকর্ড। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নৌ অবরোধ পুনর্বহাল করার পর বাজারে এই অস্থিরতা তৈরি হয়। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অতিক্রমকারী সমস্ত বাণিজ্যিক কার্গো বা পণ্যের ওপর ২০ শতাংশ হারে বিশেষ শুল্ক আরোপের বিতর্কিত প্রস্তাব দিয়েছেন। মার্কিন ও ইরানি সামরিক বাহিনীর মধ্যে নতুন করে শুরু হওয়া দফায় দফায় হামলা ও পাল্টা হামলার পরই ওয়াশিংটন এই কঠোর পদক্ষেপ নেয়, যা আন্তর্জাতিক তেল সরবরাহের চেইনে মারাত্মক অনিশ্চয়তা তৈরি করেছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার এই বিষয়ে জানান, আমেরিকার নতুন অবরোধ এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়া বিশ্ববাজারে বড় ধরনের নতুন ঝুঁকি ইনজেক্ট বা যুক্ত করেছে। তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি এখনও পুরোপুরি বন্ধ না হলেও দুই দেশের যুদ্ধ মনোভাবের কারণে তেল সরবরাহের ভবিষ্যৎ চিত্র সংকটের মুখে পড়েছে। এই সংঘাতের জেরে বর্তমানে হরমুজ প্রণালির মধ্য দিয়ে আন্তর্জাতিক তেলবাহী ট্যাংকার ও জাহাজ চলাচল ব্যাপকভাবে ধীর হয়ে পড়েছে। সাম্প্রতিক বাণিজ্যিক তথ্য অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ জলপথে তেলবাহী জাহাজের যাতায়াত কমে গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। ফিলিপ নোভার বাজার বিশ্লেষক প্রিয়াংকা সাচদেবা বলেন, বিশ্ব বাজারের জন্য সবচেয়ে বড় ভীতি হলো হরমুজ প্রণালির মধ্য দিয়ে তেলের বাস্তব বা ভৌত চলাচল স্বাভাবিক থাকে কি না। যদি ট্যাংকার চলাচলে কোনো বড় ধরনের দীর্ঘমেয়াদি বাধা বা রপ্তানি প্রবাহে বিঘ্ন ঘটে, তবে জ্বালানি তেলের দাম আরও এক দফা বাড়তে পারে।
এর মধ্যেই ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের ওপর আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী অঞ্চলগুলো থেকে তেল সরবরাহে নতুন করে বড় ধরনের ঝুঁকির সৃষ্টি হয়েছে।