খুঁজুন
                               
, ,

ইসরায়েলে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, হতাহত অন্তত ৭০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১:১১ অপরাহ্ণ
ইসরায়েলে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, হতাহত অন্তত ৭০

ইসরায়েলে আবারও নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্য ইসরায়েলকে কেন্দ্র করে চালানো সর্বশেষ এই হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৭ জনেরও বেশি মানুষ। এদিকে ইরানের চালানো সর্বশেষ এই হামলায় ইসরায়েলের বহু এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। সংবাদমাধ্যমটি বলছে, সোমবার ভোরে ইরান ফের ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ফলে দেশজুড়ে সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলের কেন্দ্রীয় অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বহু এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এই হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং আরও ৬৭ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

ইসরায়েলি স্বেচ্ছাসেবী মেডিকেল সংস্থা ইউনাইটেড হাটজালাহ জানায়, তারা কেন্দ্রীয় ইসরায়েলের তিনটি এলাকায় আহতদের চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে একজন ১০ বছর বয়সী শিশু রয়েছে, যার অবস্থা গুরুতর। ইসরায়েলের পেতাহ টিকভা শহরের পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তেল আবিবেও দুটি স্থানে ক্ষেপণাস্ত্র পড়ার খবর দিয়েছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর হোম ফ্রন্ট কমান্ড রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যবর্তী সময়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়।

অন্যদিকে ইসরায়েলি রেড ক্রস (এমডিএ) জানায়, তারা চারটি স্থানে ক্ষেপণাস্ত্র পড়ার রিপোর্ট পেয়েছে এবং সেখানে তাদের দল পাঠিয়েছে। তারা অন্তত ২৯ জনকে চিকিৎসা ও হাসপাতালে পাঠিয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা মাঝারি, বাকি ২৬ জন হালকা আহত। এছাড়া অনেকে আতঙ্কজনিত সমস্যায় ভুগছিলেন, তাদেরও চিকিৎসা দেওয়া হয়েছে। আরও হতাহতের খোঁজে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে ইসরায়েলি রেড ক্রস। এদিকে ইসরায়ের উত্তরের হাইফা শহরেও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম কান। একই সময় ইয়েমেন থেকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাও ঘটেছে। কান আরও জানায়, একই সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার কারণে সাইরেন বেজে ওঠে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জনসাধারণকে আহ্বান জানিয়েছে যেন তারা ক্ষেপণাস্ত্র হামলার সঠিক অবস্থান, ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ না করে, কারণ শত্রুপক্ষ এগুলো পর্যবেক্ষণ করে তাদের আক্রমণের সক্ষমতা উন্নত করতে পারে। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরায়েলের উত্তরে, বিশেষ করে রোশ হানিক্রা এলাকায় ড্রোন অনুপ্রবেশের সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের উপকূলীয় অঞ্চলে যেসব জায়গায় ক্ষেপণাস্ত্র পড়েছে, সেসব স্থানে বিদেশি সংবাদমাধ্যম ছবি ও তথ্য সংগ্রহ করছে—এমন খবরে পুলিশ সাড়া দিয়েছে এবং তল্লাশি ও নিয়ন্ত্রণ কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট।

সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব ধরনের সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন সব ধরনের সুবিধা পাবেন। তার নিরাপত্তার জন্য এসএসএফ ও পিজিআরসহ ছয় মাসের একটি বিধান রয়েছে। এ ছাড়া পুলিশ ও অন্যান্য সংস্থার পক্ষ থেকেও তার নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আইন অনুযায়ী যেসব সুবিধা প্রাপ্য, সেগুলোর সবই তিনি পাবেন। মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সংকটময় সময়ে তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। বিধি-বিধান অনুযায়ীই তিনি দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি।
তিনি বলেন, সেই সময় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক সুরক্ষা (প্রিভিলেজ) ভোগ করতেন। ফলে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে বা এ-সংক্রান্ত বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না। তবে এর বাইরে কোনো সময়ের বক্তব্য নিয়ে কেউ মতামত দিলে, সেটি তাদের স্বাধীনতা। কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় সেখানে দেখিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তাদের সে অধিকার রয়েছে। গণঅভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ছিল, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, সেটি রয়েছে। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে। তবে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য সেখানে নেই।

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আজ (বুধবার, ২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত! অনুমোদিত নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ‘বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প’। ১ হাজার ৪৯২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পটি ২০২৬ সালের এপ্রিল থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে তিন জেলার গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ের ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’ অনুমোদন দেয়া হয়েছে। জুলাই ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৯ পর্যন্ত বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় দেশের ৮ বিভাগের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় ৯১ হাজার ৫৬০ কিলোমিটার পল্লী সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হবে। পাশাপাশি পরিবারপ্রধান ৪৫ হাজার ৭৮০ জন দুঃস্থ নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি (বাপেক্স) এবং পেট্রোবাংলার উদ্যোগে ৭২৯ কোটি ২২ লাখ টাকা ব্যয়ের ‘১টি মূল্যায়ন কূপ (বেগমগঞ্জ-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২) খনন’ প্রকল্পও অনুমোদন পেয়েছে। প্রকল্পটি সরকারি ও সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে।

সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

বেসরকারিভাবে হজ পালনে ৩ প্যাকেজ ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
বেসরকারিভাবে হজ পালনে ৩ প্যাকেজ ঘোষণা

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্যাকেজগুলোর ঘোষণা দেন। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি ব্যবস্থাপনায় এবার খাওয়া ও কোরবানিসহ তিনটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ প্যাকেজের খরচ রাখা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
হাব জানায়, তিনটি প্যাকেজের মধ্যে বিশেষ প্যাকেজ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজ ৫ লাখ ৯৫ হাজার টাকা ও সাশ্রয়ী প্যাকেজ ৫ লাখ ১৩ হজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর বিশেষ হজ প্যাকেজের খরচ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজের খরচ ৫ লাখ ২৩ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে এবার সাশ্রয়ী প্যাকেজের ব্যয় বেড়েছে ৩ হাজার ৫৪৫ টাকা। আর সাধারণ প্যাকেজের ব্যয় ৫ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৭ হাজার টাকা বেশি। এ ছাড়া বিশেষ হজ প্যাকেজে ব্যয় বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ২টি প্যাকেজ ঘোষণা করা হয়। হজ প্যাকেজ-১-এর খরচ ধরা হয়েছে ছয় লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) এর খরচ ধরা হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার ৬৪৮ টাকা।