খুঁজুন
                               
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মহাপরিচালক এবং ২ পরিচালক

সাহিত্য একাডেমী চাঁদপুরের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ণ
সাহিত্য একাডেমী চাঁদপুরের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাহিত্য একাডেমী চাঁদপুর-এর মহাপরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন কবি ও লেখক কাদের পলাশ। আগামী ৩১ মে ২০২৫ (শনিবার) এই নির্বাচনের ভোটগ্রহণ হলেও মহাপরিচালক পদে কাদের পলাশ ছাড়া আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় তিনিই মহাপরিচালক পদে বিজয়ী হতে যাচ্ছেন। এছাড়া আরো দুজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত ওই দুই পদেও কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার (২৪ মে ২০২৫) বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত শেষ সময় ছিলো।

নির্ধারিত সময়ে পৃথক পৃথক পদে মোট ২৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মহাপরিচালক এবং ২ পরিচালক। সাহিত্য একাডেমি চাঁদপুর থেকে প্রাপ্ত তথ্য মতে, একাডেমীর সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন প্রার্থী। তাঁরা হলেন : আব্দুল্লাহিল কাফী, মোহাম্মদ শাজাহান সিদ্দিকী ও মো. তোফাজ্জল ইসলাম। মহাপরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একজন প্রার্থী। তিনি হলেন কবি লেখক ও সম্পাদক কাদের পলাশ। তবে এই পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাঁচজন প্রার্থী। পরিচালক পদে ৫ জন মনোনয়ন সংগ্রহ করলেও দুটি পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এঁরা হলেন : পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান এবং পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক। বাকি একটি পরিচালক পদে (গ্রন্থাগার, সেমিনার ও শিশু সাহিত্য) ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হচ্ছেন : ম. নূরে আলম পাটওয়ারী, আশিক বিন রহিম ও এইচএম জাকির। এছাড়া নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৯ জন প্রার্থী। তারা হলেন : গিয়াসউদ্দিন মিলন, সোহেল রুশদী, আব্দুল গনি, নুরুন্নাহার মুন্নি, মোহাম্মদ হানিফ, কাজী রাসেল, কবির হোসেন মিজি, শেখ মহিউদ্দিন রাসেল, রাজিব কুমার দাস, সুমন কুমার দত্ত, পলাশ কুমার দে, মির্জা জাকির, মো. জিহাদ সরকার, জাহিদ নয়ন, মনিরুজ্জামান বাবলু, উজ্জ্বল হোসাইন, মোখলেছুর রহমান ভূঁইয়া ও নূরুল ইসলাম ফরহাদ। উল্লেখ্য, তফসিল অনুযায়ী সাহিত্য একাডেমীর কার্যকরী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩১ মে ২০২৫ শনিবার । জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ রোববার (২৫ মে ২০২৫)। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও চাঁদপুর সাহিত্য একাডেমীতে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে ২০২৫। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ওইদিন জেলা প্রশাসক কার্যালয়ে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে অংশগ্রহণের জন্যে যেসব শর্ত মানতে হবে, তা হচ্ছে : সহ-সভাপতি ও মহাপরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহে জমা দিতে হবে ১ হাজার টাকা এবং পরিচালক ও নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহে দিতে হবে ৫শ’ টাকা জমা। নির্বাচন উপলক্ষে কোনো সদস্য তার প্রচারণায় কোনো ধরনের মিছিল, জনসভা, শোভাযাত্রা, লাউড স্পিকার, পোস্টার এবং মোটরসাইকেল শোভাযাত্রা করতে পারবে না। নির্বাচনী প্রচারণায় ৫ দশমিক ৫ ইঞ্চি বাই ৮ দশমিক ৫ ইঞ্চি সাদা কালো লিফলেট ব্যতীত অন্য কোনো খাতে অর্থ ব্যয় বা নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ)  বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাদ্যম নিশ্চিত করেছে খামেনির নিহতের তথ্য। সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।” খানের নিহতের ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান। ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।
১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।
১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। সূত্র : সিএনএন, এক্সিওস

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের সংবাদেও ‘তেহরানে বিস্ফোরণ ঘটেছে’ বলে সম্প্রচার করা হয়েছে— তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরানের সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি কিংবা বার্তা দেওয়া হয়নি; তবে ইসরায়েল কাৎজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। সাইরেন বাজানোর কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য সক্রিয় সতর্কতা।”

মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে ২৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশের ভারসোভা বিভাগ ও মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৫০ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ২৫ জনের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগ নিশ্চিত হয়েছে।

চলতি বছরের প্রথম দুই মাসেই শুধুমাত্র মুম্বাই শহর থেকে ১১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অবৈধ প্রবেশ এবং শহরে থাকার ব্যবস্থার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত করার কাজও চলছে। এর আগে সপ্তাহের শুরুতে ভিলে পার্লে এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরে মীরা ভায়ান্ডার ওই বাসিন্দাকে, যিনি প্রায় ২৫ বছর ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ, তাকে নির্বাসিত করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন বছরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিককে মুম্বাইতে আটক করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৩৮ জনকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি মামলাগুলো আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৭ জনকে ইতিমধ্যেই নির্বাসিত করা হয়েছে। এই প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানান, শুধুমাত্র ২০২৫ সালেই এক হাজার ১০০ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ওই বছরে ২২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে ১৫০টি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।