খুঁজুন
                               
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন, ১৪৩২

আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে…

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে…

‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে…’ হ্যাঁ—আজ পয়লা ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি)। ঋতুরাজ বসন্তের প্রথম দিন এবং বাংলা সনের একাদশ মাস। বসন্ত মানে পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। ফাল্গুনের প্রথম দিনকে বাংলাদেশে পয়লা ফাল্গুন ও বসন্ত বরণ উৎসব হিসেবে উদযাপন করা হয়, যা ১৯৯১ সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজন করা হয়। অন্যদিকে ১৪ ফেব্রুয়ারিকেও বাংলাদেশে ভালোবাসা দিবস হিসেবেও উদযাপন করা হয়। শীতের রুক্ষতাকে পেছনে ফেলে প্রকৃতিকে আবার নতুন রূপে সাজিয়ে তোলার আগমনী বার্তা নিয়ে আসে বসন্ত। গাছে গাছে নতুন পাতা গজায়। ফুলের মুকুল আসে। পাখি গান গায়। আর বাতাসে ভাসে মিষ্টি ফুলের ঘ্রাণ। প্রজাপতিরা রঙিন ডানা মেলে জানায় ঋতুরাজের আগমনী বার্তা। বসন্ত শুধু প্রকৃতিতেই নয় মানুষের মনেও জাগায় প্রাণের ছোঁয়া। তাই বসন্তের প্রথম দিনটিকে উদযাপন করতে সবাই মেতে ওঠে উৎসবে। নিজেকে সাজিয়ে তোলে বসন্তের রঙে।
ফাল্গুন নামটি এসেছে মূলত ফাল্গুনী নামে নক্ষত্র থেকে। খ্রিষ্টপূর্ব ১৫০০ সালের দিকে চন্দ্রবর্ষ ও সৌরবর্ষ উভয়ই মেনে চলা হতো। ফাল্গুন ছিল পূর্ণ চন্দ্রের মাস। ১৯৫০-১৯৬০ দশকেই আনুষ্ঠানিকভাবে পয়লা ফাল্গুন পালন শুরু হয়। সেসময় বাংলাদেশের জনগণ পাকিস্তানের সংস্কৃতি থেকে নিজেদের আলাদা করতে রবীন্দ্রসঙ্গীত শোনার পাশাপাশি বাঙালি নিয়মে পয়লা ফাল্গুন পালন শুরু করে। বসন্ত নিয়ে লেখা হয়েছে অনেক গান, অনেক কবিতা। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় ‘ফুল ফুটুক, আর না-ই ফুটুক আজ বসন্ত’। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ‘বসন্ত নিয়ে জনপ্রিয় একটি গান হচ্ছে ‘বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো, বসন্ত বাতাসে’। বিশ্ব কবি রবীন্ত্রনাথ ঠাকুর বসন্ত নিয়ে লিখেছেন অনেক কবিতা এবং গান।
পয়লা ফাল্গুন বা বসন্ত আমাদের সাংস্কৃতিক অনুসঙ্গ যেমন, তেমনি এ মাসের রাজনৈতিক গুরুত্বও অসীম। ফাগুনে শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রঙ মনে করিয়ে দেয় বায়ান্নর ফাগুনের শহীদদের কথা। মনে করিয়ে দেয় ভাষা শহীদের রক্তের ইতিহাস। এ মাসেই মায়ের ভাষা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন রফিক সফিক বরকত সালামরা। তাদের রক্তের সোপান বেয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা। তাই ফাগুন বাঙ্গালির দ্রোহেরও মাস।

বিএনপির ভূমিধ্স বিজয় : ২৯৭ আসনের গেজেট প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
বিএনপির ভূমিধ্স বিজয় : ২৯৭ আসনের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপির ভূমিধ্স বিজয় হয়েছে। নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। এর আগে, বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিকতা শেষে ২৯৭ আসনের গেজেট ঘোষণা করল নির্বাচন কমিশন।এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, ঢাকা-৮-এর ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেই কমিশনের। সংক্ষুব্ধ কেউ থাকলে ট্রাইব্যুনালে যেতে পারেন। আজকে রাতের মধ্যেই গেজেট হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাচিত প্রার্থীদের সরকারি গেজেট দেখুন এখানে>>>

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে কিছু আসনে ফলাফল স্থগিত রাখা হয়। প্রাপ্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। ইসি সচিব জানান, বেসরকারি ফলাফল যাচাই-বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল গেজেট প্রকাশ। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ইসির তথ্যানুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদ নির্বাচনে ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল ১৪টি আসন পেয়েছে।

মতলবে শাহাদাত মিয়াজীর নেতৃত্বে ধানের শীষের মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
মতলবে শাহাদাত মিয়াজীর নেতৃত্বে ধানের শীষের মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার শেষদিনে চাঁদপুর-২ নির্বাচনী আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিনের ধানের শীষ প্রতীকের মিছিল করেছে মতলব দক্ষিণ উপজেলার পুটিয়া কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ। খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মো. শাহাদাত হোসেন মিয়াজীর নেতৃত্বে গতকাল ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ৪ এবং ৯নং ওয়ার্ডে এই অনুষ্ঠিত হয়েছে।
মিছিল শেষে পুটিয়ায় দলীয় কার্যালয়ে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন মিয়াজী। এ সময় তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদিন ধানের শীষের ভোট দিবেন। মনে রাখবেন, ধানের শীষ প্রতীক নির্বাচিত হলে ড. জালাল নির্বাচিত হবে। আর ড. জালাল নির্বাচীত হলেই তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে সাধারণ মানুষের জীবন-মান উন্নয়নসহ ৩১ দফা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।
মিছিলে উপস্থিত ছিলেন পুটিয়া কেন্দ্র কমিটির আহবায়ক ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার চুন্নু মিয়াজী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন মিয়াজী, কাউছার মিয়াজী। নাসির খন্দকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক জসিম মিয়াজী, জসিম উদদীন মিয়াজী, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পদক শামীম ঢালী ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নবীর প্রধান প্রমুখ।

রয়টার্সের প্রতিবেদন

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন বাংলাদেশে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন বাংলাদেশে

বাংলাদেশে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। একে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এসব নির্বাচনে বিরোধী দলগুলো হয় বয়কট করেছে, নয়তো সীমিত অংশগ্রহণ করেছে। ফলে নির্বাচনগুলো প্রতিযোগিতামূলক ছিল না বলে উল্লেখ করেছে সংস্থাটি।
টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বর্তমানে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ২০২৪ সালের অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের মতে, ২০০৯ সালের পর এবার প্রথম বাংলাদেশে একটি প্রকৃত প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসন্ন নির্বাচনে বিএনপি জয়ী হবে বলে মনে করা হচ্ছে। তবে সেই জয়ের পথে জামায়াতে ইসলামী একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেখ হাসিনা-বিরোধী আন্দোলনকে নির্বাচনী ভিত্তিতে রূপ দিতে ব্যর্থ হয়ে জামায়াতের সঙ্গে জোট গঠন করেছে।
বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯২টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। রয়টার্স বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছে। তিনি জানান, নির্বাচনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠনের ব্যাপারে তাঁর দল আত্মবিশ্বাসী।
বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার সরকারের ক্ষমতাচ্যুতির পর থেকে ১৭ কোটি ৫০ লাখ মানুষ অধ্যুষিত বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে ওঠার জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি। পাশাপাশি ভবিষ্যতে এশিয়ার দুই পরাশক্তি– চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন পথে যাবে, সেটিও অনেকাংশে এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে।
রয়টার্স জানায়, এবারের নির্বাচনে মোট ভোটারের প্রায় ২৫ শতাংশ তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’। তাদের রাজনৈতিক পছন্দ ও সিদ্ধান্ত নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে, এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী যে ফলাফলই অর্জন করুক না কেন, তা ঐতিহাসিক হতে পারে। বিভিন্ন জনমত জরিপের বরাত দিয়ে রয়টার্স বলছে, ১৯৭১ সালের পর অনুষ্ঠিত সব জাতীয় নির্বাচনের মধ্যে এবারই জামায়াতে ইসলামী সবচেয়ে ভালো ফলাফল করতে পারে।