খুঁজুন
                               
বুধবার, ৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ, ১৪৩৩

টেস্টে ৯ বছর পর মুখোমুখি নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:২৪ অপরাহ্ণ
টেস্টে ৯ বছর পর মুখোমুখি নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে

নয় বছর পর টেস্ট ফরম্যাটে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সাফল্যের ধারা অব্যাহত রাখতে চায় কিউইরা। অন্যদিকে হারের বৃত্ত ভেঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের টেস্ট ম্যাচ জয়ের লক্ষ্য রোডেশিয়ানদের। বুলাওয়েতে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
২০১৬ সালের জুলাইয়ে সর্বশেষ টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করেছিল ব্ল্যাক-ক্যাপসরা। এরপর আর টেস্ট ফরম্যাটে দেখা হয়নি দু’দলের।
দীর্ঘ ৯ বছর পর আবারও টেস্টে দেখা হচ্ছে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের। সিরিজ শুরুর আগে বড়সড় ধাক্কা খেয়েছে কিউই শিবির। ঘাড়ের ইনজুরিতে সিরিজের প্রথম টেস্টে খেলবেন না অধিনায়ক টম ল্যাথাম। তার অনুপস্থিতিতে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ডের ৩২তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে স্যান্টনারের। দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সুস্থ হয়ে উঠলে আবারও দলে ফিরবেন ল্যাথাম। জিম্বাবুয়ে সিরিজে নিউজিল্যান্ড দলে নেই কেন উইলিয়ামসন, কাইল জেমিসন, মিচেল ব্রেসওয়েল ও বেন সিয়ার্স।
নতুন মুখ হিসেবে দলে রাখা হয়েছে দুই পেসার জ্যাকব ডাফি ও ম্যাট ফিশারকে। দেশের জার্সিতে ইতোমধ্যে ১৪ ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডাফি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪টি ম্যাচ খেলে ৫১ উইকেট নিয়েছেন ফিশার।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করতে চাই আমরা। তিন বিভাগেই আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে।’
গেল মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট-বল হাতে জ্বলে উঠতে মরিয়া স্বাগতিকরা। দলের অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ক্রিকেট খেলেছে দল। আশা করি, এবার প্রথমবারের মত টেস্ট ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়তে পারব আমরা।’
১৯৯২ সালে প্রথম টেস্ট ফরম্যাটে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। এখন পর্যন্ত সব মিলিয়ে ১৭ টেস্টে মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে নিউজিল্যান্ডের জয় ১১টিতে। ড্র হয়েছে ৬টি টেস্ট।

হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, তবে কেন এ টিকা না দেওয়ার ঘটনাটি ঘটলো, তা খতিয়ে দেখা হবে। মঙ্গলবার (০৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে আমি মনে করি। তবে এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে। আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। সেই কাজটি হবে, কেন আসলে এ ঘটনাটি ঘটলো। তিনি জানান, সরকারের নেওয়া কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি তরুণের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি তরুণের

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা। নিহত ফরিদ চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইলশেপাড় পত্রিকার সংবাদদাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফরিদ। গত ২৪ মার্চ থেকে তাঁর পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ফরিদের বাবার মোবাইল ফোনে সৌদি আরব থেকে মৃত্যুর খবরটি জানানো হয়। ফোনের ওপাশ থেকে বলা হয়, গত ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদ মারা যান।
হাউমাউ করে কেঁদে সাংবাদিক আবু তালেব সরদার বলেন, ‘আমার ছেলে সৌদি আরবে একটি কপি হাউজে শ্রমিকের কাজ করত। সে দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। অনেক আশা-ভরসা নিয়ে তাকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। সে পরিবারের হাল ধরবে। কিন্তু গত ২০ দিন আগে ছেলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ২০ দিন পর বিকেলে ছেলের মুঠোফোনে তাঁর মৃত্যুর খবর পেয়েছি। আমার আদরের সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।
প্রবাসের মাটিতে সড়ক দুর্ঘটনায় ফরিদের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ফরিদগঞ্জে সাংবাদিক সমাজ, মৃতের পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সাংবাদিক আবু তালেব সরদারের ছেলের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ। এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, মৃতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রশ্মিকা মান্দানাসহ তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
রশ্মিকা মান্দানাসহ তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি বিজয়

দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় দ্বৈত শাসন (ডিএমকে-এডিএমকে) অবসান ঘটালেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া সি. জোসেফ বিজয়, যিনি ‘থালাপতি বিজয়’ নামে বেশি পরিচিত। বিধানসভা নির্বাচনে তার দল তামিলগা ভেট্টি কাজাগামের (টিভিকে) জয় অর্জনের পর চলচ্চিত্র অঙ্গন থেকে অভিনন্দনের ঝড় বইছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী রশ্মিকা মান্দানা বিজয়ের নতুন রাজনৈতিক অধ্যায়কে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “অভিনন্দন বিজয় স্যার। আপনার জন্য অত্যন্ত খুশি এবং এই নতুন যুগে আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার জন্য অনেক শুভকামনা।”
ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি রজনীকান্তও বিজয়কে অভিনন্দন জানিয়ে তার দলীয় সদস্যদের শুভেচ্ছা জানান এবং এটিকে একটি তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। অভিনেতা ধনুশ মন্তব্য করেন, “প্রথম নির্বাচনে অংশ নিয়েই জনগণের ব্যাপক সমর্থন পাওয়া বিজয় ও তার দলের জন্য বড় সাফল্য, যা তাদের সরকার গঠনের পথে এগিয়ে নিয়েছে।”
তেলেগু তারকা রাম চরণ বলেন, “বিজয়ের নেতৃত্ব এবং জনগণের সঙ্গে সংযোগই এই জয়ের মূল কারণ। আশা করি তিনি তামিলনাড়ুর উন্নয়নে সফল হবেন।” প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে এমন সাফল্য অর্জনের পর, তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন অনেক তারকা।