খুঁজুন
                               
বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

চাঁদপুর সাহিত্য একাডেমীর ভোটার তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
চাঁদপুর সাহিত্য একাডেমীর ভোটার তালিকা প্রকাশ

১৭ মার্চ চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন স্বাক্ষরিত ১২০ সদস্যের একটি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠাতা সদস্য, গঠনতন্ত্র উপ-পরিষদ সদস্য, আজীবন সদস্য, নির্বাহী পরিষদের সদস্য, সাধারণ সদস্যের সমন্বিত তালিকা (খসড়া ভোটার তালিকা) সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর গঠনতন্ত্র ১৪-এর ‘ক’ ধারা মোতাবেক প্রকাশ করা হলো।
তালিকায় ১৯৮৬ সাল থেকে বিভিন্ন সময়ে সদস্য হওয়াদের নাম রয়েছে। ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তারা হলেন।
১. জনাব এস এম শামসুল আলম, চাঁদপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা, প্রথম সভাপতি ও আজীবন সদস্য
২. জনাব কাজী শাহাদাত, প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন সদস্য, সাবেক প্রধান সম্পাদক ও মহাপরিচালক
৩. অধ্যাপক রুহুল আমিন, প্রতিষ্ঠাতা সদস্য
৪. জনাব আবদুল্লাহিল কাফী, প্রতিষ্ঠাতা সদস্য
৫. জনাব আ ত ম আ. মতিন মোল্লা, প্রতিষ্ঠাতা সদস্য
৬. কাজী নজরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য
৭. অধ্যাপক ইসমাইল তপাদার, প্রতিষ্ঠাতা সদস্য
৮. জনাব মোহাম্মদ হোসেন খান, প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্র উপ-পরিষদ সদস্য
৯. জনাব জীবন কানাই চক্রবর্তী, প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্র উপ-পরিষদ সদস্য, সাবেক সহ-সভাপতি
১০. জনাব শ্যামাপদ ঘোষ ভুলু, প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্র উপ-পরিষদ সদস্য
১১. জনাব এম এ মাসুদ ভূঁইয়া, প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্র উপ-পরিষদ সদস্য ও সাবেক পরিচালক, নির্বাহী পরিষদ
১২. জনাব রণজিত কুমার বণিক, প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্র উপ-পরিষদ সদস্য
১৩. জনাব অজয় কুমার ভৌমিক, সাবেক পরিচালক, নির্বাহী পরিষদ
১৪. জনাব মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ
১৫. জনাব মোরশেদা খানম বেবী, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ
১৬. জনাব জাহাঙ্গীর আখন্দ সেলিম, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ
১৭. জনাব সুভাষ চন্দ্র রায়, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ
১৮. জনাব ফজলুল হক সরকার, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ
১৯. জনাব ইকবাল বিন বাশার, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ
২০. জনাব গোলাম কিবরিয়া জীবন, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ
২১. জনাব জালাল চৌধুরী, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ
২২. জনাব ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক পরিচালক, নির্বাহী পরিষদ
২৩. জনাব সামীম আহমেদ খান, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ
২৪. জনাব শহীদ পাটওয়ারী সাবেক সদস্য, নির্বাহী পরিষদ
২৫. জনাব ইফতেখারুল আলম মাসুম সাবেক সদস্য, নির্বাহী পরিষদ
২৬. ডা. পীযূষ কান্তি বড়ুয়া সাবেক সদস্য, নির্বাহী পরিষদ
২৭. জনাব এস এম জয়নাল আবেদীন সাবেক সদস্য, নির্বাহী পরিষদ
২৮. জনাব মির্জা জাকির সাবেক সদস্য, নির্বাহী পরিষদ
২৯. জনাব ম. নূরে আলম পাটওয়ারী সাবেক সদস্য, নির্বাহী পরিষদ
৩০. জনাব জাহাঙ্গীর হোসেন, সাধারণ সদস্য (২০১২)
৩১. জনাব শেখ মহিউদ্দিন রাসেল, সাধারণ সদস্য (২০১২)
৩২. জনাব মুহাম্মদ শেখ সাদী (সাদী শাশ^ত), সাধারণ সদস্য (২০১২)
৩৩. জনাব আশিক বিন রহিম, সাধারণ সদস্য (২০১২)
৩৪. জনাব দুখাই মুহাম্মদ, সাধারণ সদস্য (২০১২)
৩৫. জনাব মুহাঃ আবু বকর বিন ফারুক, সাধারণ সদস্য (২০১২)
৩৬. জনাব খান মোঃ মনিরুজ্জামান উজ্জল, সাধারণ সদস্য (২০১২)
৩৭. জনাব মিজানুর রহমান রানা, সাধারণ সদস্য (২০১২)
৩৮. জনাব শ্যামল চন্দ্র দাস, সাধারণ সদস্য (২০১২)
৩৯. জনাব লিটন ভূঁইয়া, সাধারণ সদস্য (২০১২)
৪০. জনাব এ এফ এম ফতেউল বারী রাজা, সাধারণ সদস্য (২০১২)
৪১. জনাব ডাঃ মোঃ আহসান উল্যাহ, সাধারণ সদস্য (২০১২)
৪২. বিএম ওমর ফারুক, সাধারণ সদস্য (২০১২)
৪৩. জনাব অভিজিৎ আচার্যী, সাধারণ সদস্য (২০১২)
৪৪. জনাব খান-ই-আজম, সাধারণ সদস্য (২০১২)
৪৫. জনাব দুলাল চন্দ্র দাস, সাধারণ সদস্য (২০১২)
৪৬. জনাব জহির উদ্দিন বাবর, সাধারণ সদস্য (২০১২)
৪৭. জনাব তপন সরকার, সাধারণ সদস্য (২০১২)
৪৮. জনাব মোঃ হারুন অর রশীদ, সাধারণ সদস্য (২০১২)
৪৯. জনাব মোঃ রফিক আহমেদ মিন্টু, সাধারণ সদস্য (২০১২)
৫০. জনাব গিয়াসউদ্দিন মিলন সাধারণ সদস্য (২০১২)
৫১. জনাব সোহেল রুশদী সাধারণ সদস্য (২০১২)
৫২. জনাব ইকবাল পারভেজ, সাধারণ সদস্য (২০২৪)
৫৩. জনাব শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সদস্য (২০২৪)
৫৪. জনাব জসীম মেহেদী, সাধারণ সদস্য (২০২৪)
৫৫. জনাব নুরুন্নাহার মুন্নি, সাধারণ সদস্য (২০২৪)
৫৬. জনাব সৌম্য সালেক, সাধারণ সদস্য (২০২৪)
৫৭. জনাব স্বপন ভঞ্জ, সাধারণ সদস্য (২০২৪)
৫৮. জনাব মোঃ সাইদুজ্জামান, সাধারণ সদস্য (২০২৪)
৫৯. জনাব শরীফ মাহমুদ চিশ্তী, সাধারণ সদস্য (২০২৪)
৬০. জনাব সুমন কুমার দত্ত, সাধারণ সদস্য (২০২৪)
৬১. জনাব আবদুল গণি, সাধারণ সদস্য (২০২৪)
৬২. জনাব মাইনুল ইসলাম মানিক, সাধারণ সদস্য (২০২৪)
৬৩. জনাব মোঃ কবির হোসেন মিজি, সাধারণ সদস্য (২০২৪)
৬৪. জনাব এইচ এম জাকির, সাধারণ সদস্য (২০২৪)
৬৫. জনাব মুক্তা পীযূষ, সাধারণ সদস্য (২০২৪)
৬৬. জনাব মনিরা আক্তার, সাধারণ সদস্য (২০২৪)
৬৭. জনাব শাহমুব জুয়েল, সাধারণ সদস্য (২০২৪)
৬৮. জনাব খোকন চন্দ্র মজুমদার, সাধারণ সদস্য (২০২৪)
৬৯. জনাব জাহিদ নয়ন, সাধারণ সদস্য (২০২৪)
৭০. জনাব মাহমুদ হাসান খান, সাধারণ সদস্য (২০২৪)
৭১. জনাব সঞ্জয় দেওয়ান, সাধারণ সদস্য (২০২৪)
৭২. জনাব আরিফ রাসেল, সাধারণ সদস্য (২০২৪)
৭৩. জনাব মোখলেছুর রহমান ভূঁইয়া, সাধারণ সদস্য (২০২৪)
৭৪. জনাব পলাশ কুমার দে, সাধারণ সদস্য (২০২৪)
৭৫. জনাব আবু ইউসুফ, সাধারণ সদস্য (২০২৪)
৭৬. মনিরুজ্জামান বাবলু, সাধারণ সদস্য (২০২৪)
৭৭. জনাব আরিফুল ইসলাম শান্ত, সাধারণ সদস্য (২০২৪)
৭৮. জনাব ফারজানা মুন্নি, সাধারণ সদস্য (২০২৪)
৭৯. জনাব বিথী নন্দী, সাধারণ সদস্য (২০২৪)
৮০. জনাব মোঃ শাহাদাত হোসেন (সৌরভ সালেকীন), সাধারণ সদস্য (২০২৪)
৮১. জনাব মোঃ আরিফ বিল্লাহ, সাধারণ সদস্য (২০২৪)
৮২. জনাব মোঃ কামরুজ্জামান, সাধারণ সদস্য (২০২৪)
৮৩. জনাব শিউলি মজুমদার, সাধারণ সদস্য (২০২৪)
৮৪. জনাব মুহাম্মদ সালাউদ্দীন, সাধারণ সদস্য (২০২৪)
৮৫. জনাব আসাদুল্লাহ কাহাফ, সাধারণ সদস্য (২০২৪)
৮৬. জনাব কাজী সাইফ, সাধারণ সদস্য (২০২৪)
৮৭. জনাব উজ্জ্বল হোসাইন, সাধারণ সদস্য (২০২৪)
৮৮. জনাব বাঁধন চন্দ্র শীল, সাধারণ সদস্য (২০২৪)
৮৯. জনাব হুসাইন মিলন, সাধারণ সদস্য (২০২৪)
৯০. জনাব তাশফীয়া কাফী, সাধারণ সদস্য (২০২৪)
৯১. জনাব খোরশেদ আলম বিপ্লব, সাধারণ সদস্য (২০২৪)
৯২. জনাব জাহিদ হাসান, সাধারণ সদস্য (২০২৪)
৯৩. দেওয়ান মাসুদ রহমান, সাধারণ সদস্য (২০২৪)
৯৪. জনাব আশরাফুজ্জামান কাজী রাসেল, সাধারণ সদস্য (২০২৪)
৯৫. জনাব এম. আর. ইসলাম বাবু, সাধারণ সদস্য (২০২৪)
৯৬. জনাব মানিক দাস, সাধারণ সদস্য (২০২৪)
৯৭. জনাব আলমগীর হোসেন আঁচল, সাধারণ সদস্য (২০২৪)
৯৮. জনাব হাজেরা বেগম, সাধারণ সদস্য (২০২৪)
৯৯. জনাব রাজিব কুমার দাস, সাধারণ সদস্য (২০২৪)
১০০. জনাব কাদের পলাশ, সাধারণ সদস্য (২০২৪)
১০১. জনাব মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, সাধারণ সদস্য (২০২৪)
১০২. জনাব মুহাম্মদ হানিফ, সাধারণ সদস্য (২০২৪)
১০৩. জনাব ইমরান শাকির ইমরু, সাধারণ সদস্য (২০২৪)
১০৪. জনাব শাদমান শরীফ, সাধারণ সদস্য (২০২৪)
১০৫. জনাব মোঃ ইয়াছিন দেওয়ান, সাধারণ সদস্য (২০২৪)
১০৬. জনাব সাদ আল-আমিন, সাধারণ সদস্য (২০২৪)
১০৭. জনাব রিয়াজ বেপারী, সাধারণ সদস্য (২০২৪)
১০৮. জনাব ইমরান নাহিদ, সাধারণ সদস্য (২০২৪)
১০৯. জনাব মুহাম্মদ ফরিদ হাসান, সাধারণ সদস্য (২০২৪)
১১০. জনাব মোঃ তাফাজ্জল ইসলাম, সাধারণ সদস্য (২০২৪)
১১১. জনাব মাইনুল তোহা, সাধারণ সদস্য (২০২৪)
১১২. জনাব সাদিয়া হোসেন মাধুরী, সাধারণ সদস্য (২০২৪)
১১৩. জনাব সুধীর বরণ মাঝি, সাধারণ সদস্য (২০২৪)
১১৪. জনাব সাদ্দাম হোসেন, সাধারণ সদস্য (২০২৪)
১১৫. জনাব নূরুল ইসলাম ফরহাদ (অমৃত ফরহাদ), সাধারণ সদস্য (২০২৪)
১১৬. জনাব মোহাম্মদ হাসান খান, সাধারণ সদস্য (২০২৪)
১১৭. জনাব আহনাফ আব্দুল কাদির, সাধারণ সদস্য (২০২৪)
১১৮. জনাব মোঃ আতিকুর রহমান রুবেল, সাধারণ সদস্য (২০২৪)
১১৯. জনাব মোঃ জিহাদ সরকার, সাধারণ সদস্য (২০২৪)
১২০. জনাব রেজাউল করিম, সাধারণ সদস্য (২০২৪)

রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে (৮) ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন।
এর আগে সকালে আসামি সোহেলকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্নাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। পরে মামলা রায় পড়া শুরু করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। তিনি বলেন, সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রমাণিত। রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে। স্বপ্নাও সোহেল রানার মতো একই অপরাধে অপরাধী। ধর্ষণ পরিবার নয়, পুরো সমাজের হৃদয়কে ব্যথিত করে। এদিকে এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয় গত ৪ জুন। যুক্তিতর্ক শেষে আদালত ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন। ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে সে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যান। পরে সেখানে রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামিদের ঘরের সামনে রামিসার জুতা দেখতে পান তার মা। ডাকাডাকিতে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরের ভেতর থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেওয়া হলে পুলিশ এসে স্বপ্নাকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। হত্যাকাণ্ডের তদন্ত শেষে মাত্র ৫ দিনের মাথায় রোববার (২৪ মে) পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর গত ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের ঢালা ভেঙে আবারও যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘এসবি পরিবহন’-এর একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পাড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ডুবে যাওয়া বাসটি উদ্ধারে কাজ শুরু করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরিরা। বাসটি নদী থেকে টেনে তুলতে এরই মধ্যে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পুরো উদ্ধার কার্যক্রম সরাসরি তদারকি করছেন বিআইডব্লিউটিএ-এর মেম্বার (ইঞ্জিনিয়ারিং), যিনি বর্তমানে দৌলতদিয়ায় অবস্থান করছেন।
এর আগে, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

সভাপতি পলাশ মজুমদার, সেক্রেটারি রফিকুল ইসলাম

চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৬-২০২৭ রোটারী বর্ষের কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৬-২০২৭ রোটারী বর্ষের কমিটি গঠন

ঐতিহ্যবাহী চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৬-২০২৭ রোটারী বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি চাঁদপুর রোটারী ভবনের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে অনুষ্ঠিত ক্লাবের চলতি রোটারী বর্ষের পঞ্চম বোর্ড সভায় এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে রোটারিয়ান অ্যাডভোকেট পলাশ মজুমদার এবং সেক্রেটারি হিসেবে রোটারিয়ান মো. রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মোস্তফা (ফুল মিঞা); প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান উজ্জ্বল হোসাইন; ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, রোটারিয়ান গোপাল চন্দ্র সাহা ও রোটারিয়ান মো. নাজিমুল ইসলাম এমিল; সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান শাহীন আক্তার; জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান হাবিবুর রহমান পাটোয়ারী, রোটারিয়ান ইবনে আজম সাব্বির, রোটারিয়ান কাজী মিজানুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান মহসিন পাঠান। ট্রেজারার হিসেবে রয়েছেন রোটারিয়ান সঞ্জয় কুমার অধিকারী। ডিরেক্টর ক্লাব সার্ভিস জুয়েল হাসান, ডিরেক্টর ভোকেশনাল সার্ভিস মোহাম্মদ কবির হোসেন খান, ডিরেক্টর কমিউনিটি সার্ভিস রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন, ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস রোটারিয়ান সাইফুল ইসলাম রনি এবং ডিরেক্টর ইয়ূথ সার্ভিস রোটারিয়ান রেদওয়ান রহমাতুল্লাহ সম্রাট।
বুলেটিন এডিটর হিসেবে রয়েছেন রোটারিয়ান মানিক লাল দেবনাথ এবং জয়েন্ট বুলেটিন এডিটর রোটারিয়ান মো. মাইনুদ্দিন। চীফ সার্জেন্ট এট আর্মস হিসেবে রয়েছেন রোটারিয়ান অ্যাডভোকেট ভাস্কর দাস এবং সার্জেন্ট অ্যাট আর্মস হিসেবে রয়েছেন রোটারিয়ান ফয়সাল আহমেদ ফরাজী, রোটারিয়ান মো. মহসিন ভূঁইয়া, রোটারিয়ান গাজী মোহাম্মদ মহসিন কাদের ও রোটারিয়ান মোহাম্মদ রুবেল মিয়াজী শোভন। নবগঠিত এ কমিটি আগামী ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
বোর্ড সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সদস্যবৃন্দ। সাবেক সভাপতিবৃন্দের মধ্যে ছিলেন রোটারিয়ান সুভাষ চন্দ্র রায়, রোটারিয়ান তমাল কুমার ঘোষ, রোটারিয়ান অধ্যাপক মো. জাকির হোসেন, রোটারিয়ান ডা. এমজি ফারুক ভূঁইয়া, রোটারিয়ান নাসির উদ্দিন খান, রোটারিয়ান শেখ মঞ্জুরুল কাদের সোহেল, রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ, রোটারিয়ান খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, রোটারিয়ান অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন এবং সিনিয়র সদস্য রোটারিয়ান আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার।
এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি রোটানিয়ান মো. মোস্তফা ফুল মিঞা, সেক্রেটারি রোটারিয়ান নাজিমুল ইসলাম এমিলসহ বর্তমান বোর্ডের অন্য সদস্যবৃন্দ। সভায় বক্তারা নবগঠিত কমিটির প্রতি শুভ কামনা জানিয়ে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও মানবকল্যাণমুখী করার আহ্বান জানান।