খুঁজুন
                               
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

মুরাদনগরে‌ গণপিটুনিতে মাদক সম্রাজ্ঞী রুবিসহ তিনজন নিহত

মো. বিল্লাল হোসেন
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ
মুরাদনগরে‌ গণপিটুনিতে মাদক সম্রাজ্ঞী রুবিসহ তিনজন নিহত

কুমিল্লা জেলার, মুরাদনগর উপজেলার ২নং আকুবপুর ইউনিয়ন এর কড়ুইরাঁড়ি গ্রামে গণপিটুনিতে মা, ছেলে ও মেয়েসহ তিনজন নিহত হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো : রুকসানা আক্তার রুবি (৫৩) তার ছেলে রাসেল মিয়া( ৩৫), মেয়ে জোনাকি আক্তার (৩০) গুরুতর আহত আরেক বড় মেয়ে (৩২)

ঘটনার সূত্রপাত যেভাবে, গত ৩/৪দিন আগে হায়দরাবাদ গ্রামের মাদকাসক্ত মনির হোসেন রুবির মেয়ের জামাই এক স্কুল শিক্ষকের মোবাইল চুরির সময় হাতে নাতে ধরে ফেলে, এতে রুবি খবর পেয়ে তার দলবল নিয়ে শিক্ষকসহ শিক্ষকের ৭৫ বছর বয়সী পিতাকে মারধর করে এবং শিক্ষককের বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করে, এতে এই গ্রামবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, এই রুবি এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। এলাকার এক মুরব্বী বলেন, রুবি গত ৩০ বছর যাবৎ প্রশাসন কে মেনেজ করে মাদক ও দেহ ব্যবসা করে যাচ্ছেন। তার ভয়ে কেউ কথা বলার সাহস পায়নি। এমনি স্কুল শিক্ষকসহ অসংখ্য মানুষ এর প্রতিবাদ করলে তাকে মামলা হামলার শিকার হতে হতো। এলাকার অনেকের সাথে কথা বলে জানা যায়, রুবি দুর্দর্শ প্রকৃতির মহিলা ছিলেন। এলাকার মেন্বার চেয়ারম্যান ও সুশীল সমাজে কাউকে তিনি তোয়াক্কা করতেন না। এলাকার যুবসমাজ প্রায় ধবংসের দারপ্রান্তে। এলাকায় মাদক ব্যবসা, চুরি, ডাকাতির মূলহো ছিলো এই রুবি।

২ নং আকুবপর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিমুল বিল্লালের ফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।লোক মুখে শুনা যায় চেয়ারম্যান মাদকের ও তার অনৈতিক কাজের প্রতিবাদ করার কারনে তাকে ও একাধিকবার হেনস্থার শিকার হতে হয়েছে। এক ভুক্তভোগী জানান, হামলা মামলার ভয়ে কথা বলার সাহস পাইনি, রুবি কিছুদিন আগে স্থনীয় এক মেন্বারের ঘুশি মেরে নাক ফাটিয়ে ফেলেছে।একাধিক বিবাহিতা নারী মাদক সম্রাজ্ঞী রুবির বিশাল বিত্তবৈভবের সন্ধান পাওয়া গেছে ৫তলা বাড়ি জায়গাসহ অঢেল সম্পত্তির মালিক হয়ে গেছে। কিছুদিন আগে ও তার কিছুই ছিলো না।
মুরাদনগর উপজেলার বাংগরা থানার ওসি ৩ জন নিহত ও একজন গুরুতর আহতের কথা বলেন এবং লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লায় পাঠানোর ব্যবস্থা করছেন। ওসি সাহবেকে মব হয়েছে কিনা বললে তিনি বলেন তদন্ত করে বলতে পারবো।
উল্লখ্য যে,বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার এলাকা।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ)  বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাদ্যম নিশ্চিত করেছে খামেনির নিহতের তথ্য। সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।” খানের নিহতের ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান। ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।
১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।
১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। সূত্র : সিএনএন, এক্সিওস

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের সংবাদেও ‘তেহরানে বিস্ফোরণ ঘটেছে’ বলে সম্প্রচার করা হয়েছে— তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরানের সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি কিংবা বার্তা দেওয়া হয়নি; তবে ইসরায়েল কাৎজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। সাইরেন বাজানোর কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য সক্রিয় সতর্কতা।”

মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে ২৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশের ভারসোভা বিভাগ ও মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৫০ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ২৫ জনের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগ নিশ্চিত হয়েছে।

চলতি বছরের প্রথম দুই মাসেই শুধুমাত্র মুম্বাই শহর থেকে ১১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অবৈধ প্রবেশ এবং শহরে থাকার ব্যবস্থার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত করার কাজও চলছে। এর আগে সপ্তাহের শুরুতে ভিলে পার্লে এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরে মীরা ভায়ান্ডার ওই বাসিন্দাকে, যিনি প্রায় ২৫ বছর ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ, তাকে নির্বাসিত করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন বছরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিককে মুম্বাইতে আটক করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৩৮ জনকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি মামলাগুলো আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৭ জনকে ইতিমধ্যেই নির্বাসিত করা হয়েছে। এই প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানান, শুধুমাত্র ২০২৫ সালেই এক হাজার ১০০ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ওই বছরে ২২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে ১৫০টি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।