খুঁজুন
                               
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিন, সম্পাদক রোটা. উজ্জ্বল হোসাইন

বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলার নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২১ অপরাহ্ণ
বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলার নতুন কমিটি গঠন

বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) বসুন্ধরা শুভ সংঘের পরিচালক ও কালেরকণ্ঠের জ্যেষ্ঠ সহ সম্পাদক জাকারিয়া জামানের স্বাক্ষরে আগামী ১ বছরের জন্যে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে উপদেষ্টা করা হয় বীর মুক্তিযোদ্ধা মো. শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী, ব্যবসায়ী মো. সেলিম খান, কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ, ব্যাংকার লায়ন গোলাম হোসেন টিটু, ব্যবসায়ী রোটা. মো. মোস্তফা ফুল মিয়া, রোটা. খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, রোটা. আলমগীর আলম জুয়েল, রোটা. ইবনে আজম সাব্বির এবং লায়ন আরমান চৌধুরী রবিনকে সভাপতি ও রোটা. উজ্জ্বল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, অ্যাড. বদরুল আলম চৌধুরী, হুমায়ুন পাটওয়ারী, নুরুন্নাহার মুন্নী, সাখাওয়াত হোসেন, ভিভিয়ান ঘোষ, যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ ফরিদ হাসান, আয়েশা আক্তার রূপা, মুহাম্মদ জসীম উদ্দীন, মনির হোসেন, জাহিদ হাসান রিপন, রিপন সরকার, সাংগঠনিক সম্পাদক প্রণয় মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ ইমরান হোসেন, সুলতান আহমেদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, দপ্তর সম্পাদক অংগন চক্রবর্তী, নারী বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার,  ইভেন্ট সম্পাদক পাভেল রহমান, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক বাদশা ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজী আজিজুল হাকিম নাহিন, স্বাস্থ্য ও মানবসম্পাদক বিষয়ক সম্পাদক সুমাইয়া দিদার, ক্রীড়া সম্পাদক রানা দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজীব খান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক    প্রণব দাস রণি, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহ আমানত উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক রাকিব হোসেন, কার্যকরী সদস্য শিল্পী সেন, রেদওয়ান আরেফিন সিয়াম, কাজী সাকিল আহমেদ, কামাল গাজী, রন্টি পোদ্দার প্রমুখ।

এদিকে, বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলার নতুন কমিটি বছরজুড়ে বেশকিছু সামাজিক কার্যক্রম হাতে নেবে। এজন্য দ্রুত সময়ের মধ্যে একটি সভা ডেকে সেই কর্মপরিকল্পনা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ)  বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাদ্যম নিশ্চিত করেছে খামেনির নিহতের তথ্য। সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।” খানের নিহতের ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান। ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।
১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।
১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। সূত্র : সিএনএন, এক্সিওস

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের সংবাদেও ‘তেহরানে বিস্ফোরণ ঘটেছে’ বলে সম্প্রচার করা হয়েছে— তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরানের সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি কিংবা বার্তা দেওয়া হয়নি; তবে ইসরায়েল কাৎজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। সাইরেন বাজানোর কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য সক্রিয় সতর্কতা।”

মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে ২৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশের ভারসোভা বিভাগ ও মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৫০ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ২৫ জনের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগ নিশ্চিত হয়েছে।

চলতি বছরের প্রথম দুই মাসেই শুধুমাত্র মুম্বাই শহর থেকে ১১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অবৈধ প্রবেশ এবং শহরে থাকার ব্যবস্থার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত করার কাজও চলছে। এর আগে সপ্তাহের শুরুতে ভিলে পার্লে এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরে মীরা ভায়ান্ডার ওই বাসিন্দাকে, যিনি প্রায় ২৫ বছর ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ, তাকে নির্বাসিত করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন বছরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিককে মুম্বাইতে আটক করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৩৮ জনকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি মামলাগুলো আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৭ জনকে ইতিমধ্যেই নির্বাসিত করা হয়েছে। এই প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানান, শুধুমাত্র ২০২৫ সালেই এক হাজার ১০০ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ওই বছরে ২২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে ১৫০টি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।