খুঁজুন
                               
বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন, ১৪৩২

চাঁদপুর পৌর,সদর ও হাইমচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ
চাঁদপুর পৌর,সদর ও হাইমচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

চাঁদপুর পৌর ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষণা করা হয়েছে হাইমচর উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি। চাঁদপুর  জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক  ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আগের কমিটিগুলো বিলুপ্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক  কমিটিতে মো. আক্তার হোসেন মাঝিকে আহ্বায়ক ও অ্যাড. হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মো. শাহজালাল মিশনকে আহ্বায়ক ও অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানকে সদস্য সচিব করা হয়েছে। হাইমচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মো. আমিন উল্যাহ বেপারীকে আহ্বায়ক ও মো. মাজহারুল ইসলাম শফিককে সদস্য সচিব করা হয়েছে। উক্ত আহবায়ক কমিটি আগামী ২৮/০২/২০২৫ তারিখের মধ্যে এই একটি পৌরসভা ও দুটি উপজেলা বিএনপির অধীনস্থ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বক আগামী ১০-৩-২০২৫ খ্রি. তারিখের মধ্যে উপজেলা ও পৌর কমিটির সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন বাধ্যতামূলক বলে নির্দেশনা দেওয়া হয়।

চাঁদপুর পৌর বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি : আহ্বায়ক মোঃ আক্তার হোসেন মাঝি, যুগ্ম আহ্বায়ক মো. আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আহসান উল্যাহ সেন্টু পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আ. কাদের বেপারী, যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দীন আহমেদ পলাশ, যুগ্ম আহ্বায়ক হাজী শাহজালাল শেখ, সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদ, সম্মানিত সদস্য হাজী মোশাররফ হোসাইন, নজরুল ইসলাম বেপারী, শহীদুল ইসলাম মক্কু, মোশারফ হোসেন লিটন, মজিবুর রহমান লিটন, কাজী মঈনুল হক জীবন, মো. সালাউদ্দিন সেলিম, হুমায়ুন কবির হুমা, দ্বীন মোহাম্মদ ঝিল্লু, ইমান আলী মিয়াজী, শেখ সালমান, মনিরুল ইসলাম, কবির হোসেন মিয়াজী, জোহরা আনোয়ার হীরা, নাহিদা রহমান সেতু, ফারজানা আক্তার লাকি, আনোয়ার হোসেন মানিক, অ্যাড. আক্তার হোসেন সরকার, মো. বোরহান খান, শিরিন ফারজানা আফরোজ ( রোজি), আনোয়ার হোসেন বাচ্চু, আ. শহীদ ঢালী, মফিজ মোল্লা  ও ইষিতা বেগম।
চাঁদপুর সদর উপজেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি : আহ্বায়ক মো. শাহজালাল মিশন, যুগ্ম আহ্বায়ক মো. হযরত আলী, যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী খাঁন, যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম মেহেদী, সদস্য সচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সদস্য : আলমগীর আলম জুয়েল, একেএম ফজলুল হক সেলিম, আ.মান্নান খান, মনিরুজ্জামান মানিক, আলাউদ্দিন তালুকদার, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, আবু তাহের মিজি খোকা, মাসুদ পারভেজ বাবু পাটোয়ারী, মো. বারেক খন্দকার, জাকির হোসেন তালুকদার, মোশারফ সিকদার, গাজী মোহাম্মদ মাসুদ রায়হান, বরকতউল্লা খান, শরীফ আহমেদ খান, শাহ নেওয়াজ সরকার মিলন, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. শিরীন সুলতানা মুক্তা, সাহানারা বেগম শানু, নাসরিন আক্তার, ওয়াহিদা আক্তার মুন্নি, চান মিয়া চৌকিদার, আমির হোসেন গাজী ও আনিসুর রহমান পিটার।

হাইমচর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি : আহ্বায়ক মো. আমিন উল্যাহ বেপারী, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক কাজী ইসাহাক খোকন, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান শেখ, যুগ্ম আহ্বায়ক মো. হারুনুর রশিদ গাজী, যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন আখন, যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক সরদার মোঃ আবু তাহের, সদস্য সচিব মো. মাজহারুল ইসলাম (শফিক), সম্মানিত সদস্য : এ কে এম মহিববুল্লাহ, মো. আ. কুদ্দুস মেহনতী, মো. নাসিরুদ্দিন মোল্লা, জয়নাল আবেদীন মাস্টার, সালাহ উদ্দিন হাওলাদার, মো. কামাল হোসেন বাচ্চু, মো. ওবায়েদ উল্লাহ, মো. খোরশেদ আলম চৌকিদার, মো. মনির শিকদার, মো. নজরুল হক মাষ্টার, আবুল বাশার মাঝি, নজির আহম্মেদ দেওয়ান, মো. জানাল ফাজাল, মো. মাহবুব আলম জিতু, মো. রুহুল আমিন মিজি, মো. খলিলুর রহমান মাস্টার, মো. আক্তার হোসেন হাওলাদার, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম মাঝি, মো. দিদারুল ইসলাম জমাদার ও মো. বোরহান উদ্দিন জোটন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ)  বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাদ্যম নিশ্চিত করেছে খামেনির নিহতের তথ্য। সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।” খানের নিহতের ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান। ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।
১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।
১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। সূত্র : সিএনএন, এক্সিওস

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের সংবাদেও ‘তেহরানে বিস্ফোরণ ঘটেছে’ বলে সম্প্রচার করা হয়েছে— তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরানের সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি কিংবা বার্তা দেওয়া হয়নি; তবে ইসরায়েল কাৎজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। সাইরেন বাজানোর কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য সক্রিয় সতর্কতা।”

মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে ২৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশের ভারসোভা বিভাগ ও মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৫০ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ২৫ জনের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগ নিশ্চিত হয়েছে।

চলতি বছরের প্রথম দুই মাসেই শুধুমাত্র মুম্বাই শহর থেকে ১১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অবৈধ প্রবেশ এবং শহরে থাকার ব্যবস্থার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত করার কাজও চলছে। এর আগে সপ্তাহের শুরুতে ভিলে পার্লে এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরে মীরা ভায়ান্ডার ওই বাসিন্দাকে, যিনি প্রায় ২৫ বছর ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ, তাকে নির্বাসিত করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন বছরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিককে মুম্বাইতে আটক করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৩৮ জনকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি মামলাগুলো আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৭ জনকে ইতিমধ্যেই নির্বাসিত করা হয়েছে। এই প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানান, শুধুমাত্র ২০২৫ সালেই এক হাজার ১০০ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ওই বছরে ২২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে ১৫০টি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।