খুঁজুন
                               
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

গুনী সাংবাদিক রোটা. কাজী শাহাদাত-এর জন্মদিন নিবন্ধন

উজ্জ্বল হোসাইন
প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ
গুনী সাংবাদিক রোটা. কাজী শাহাদাত-এর জন্মদিন নিবন্ধন

সাংবাদিক কাজী শাহাদাত সাংবাদিকতা ও সাহিত্য জগতে এক সুপরিচিত নাম। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা পেশায় সক্রিয় রয়েছেন এবং এই সময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার অবদানের জন্য তিনি বিভিন্ন সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। রোটারিয়ান কাজী শাহাদাত চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের উত্তর পাড়ার সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ছেফায়েত উল্লাহ এবং মাতার নাম জোবায়দা বেগম। ছোটবেলা থেকেই তিনি লেখালেখির প্রতি আগ্রহী ছিলেন এবং পঞ্চম শ্রেণিতে পড়াকালীন সময়ে লেখালেখির জগতে প্রবেশ করেন।
কাজী শাহাদাত প্রায় ৪৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি আশির দশকের শুরুতে ‘নির্ভীক’ ও ‘নির্ঝর’ নামে সারাদেশে প্রচারিত সাহিত্য মাসিকের সম্পাদক ছিলেন। দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকায় তিনি ২৫ বছর যাবত প্রধান সম্পাদক পদে অধিষ্ঠিত রয়েছেন। এই চাঁদপুর কন্ঠ পত্রিকায় লেখা সম্পাদকীয়র কারণে এটি চাঁদপুর তথা পার্শ্ববর্তী জেলায় জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও তিনি সাপ্তাহিক হাজীগঞ্জের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক, সাপ্তাহিক চাঁদপুরের বার্তা সম্পাদক এবং দৈনিক জনতায় জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি কাজী শাহাদাত সাহিত্য ও সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর প্রতিষ্ঠাকালীন সদস্য এবং পরবর্তীতে সাড়ে ৯ বছর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। চাঁদপুর প্রেসক্লাবে তিনি দুই মেয়াদে সভাপতি এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরে চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি চাঁদপুর রোটারী ক্লাবে এক মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন এবং রোটারী জেলায় লেফটেন্যান্ট গভর্নর ও অ্যাডভাইজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
কাজী শাহাদাত তার সাংবাদিকতা ও সাহিত্যকর্মের জন্য বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এর মধ্যে জাতীয় সাহিত্য পরিষদ পদক, হাজীগঞ্জ ফোরাম সাহিত্য সম্মাননা, ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড, চাঁদপুর প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তীতে আজীবন সম্মাননা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক উল্লেখযোগ্য। সর্বশেষ, ২০২৪ সালের ২৬ মার্চ শাহরাস্তি প্রেসক্লাব তাকে আজীবন সম্মাননায় ভূষিত করে।
কাজী শাহাদাত বর্তমানে চাঁদপুর শহরে বসবাস করছেন। তিনি একসময় কবিতা, ছড়া ও গল্প লিখলেও বর্তমানে প্রবন্ধ-নিবন্ধ ও প্রতিবেদন লেখায় বেশি মনোযোগী। ভ্রমণ বিষয়ক লেখায় তার বিশেষ আগ্রহ ও দক্ষতা রয়েছে। চাঁদপুর জেলায় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের বিতর্কের প্রসারে একটানা এক যুগ ধরে  চাঁদপুর কন্ঠ বিতর্ক ফাউন্ডেশনের আয়োজনে পাঞ্জেরী-চাঁদপুর কন্ঠ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন করেছেন।
সাংবাদিকতা ও সাহিত্য ক্ষেত্রে কাজী শাহাদাতের অবদান বাংলাদেশের গণমাধ্যম ও সাহিত্য জগতে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

লেখক পরিচিতি : রোটা. উজ্জ্বল হোসাইন, সংগঠক, সাংবাদিক ও প্রাবন্ধিক, চাঁদপুর।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ)  বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাদ্যম নিশ্চিত করেছে খামেনির নিহতের তথ্য। সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।” খানের নিহতের ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান। ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।
১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ (রাজা) মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা।
১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খোমেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। সূত্র : সিএনএন, এক্সিওস

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের সংবাদেও ‘তেহরানে বিস্ফোরণ ঘটেছে’ বলে সম্প্রচার করা হয়েছে— তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরানের সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি কিংবা বার্তা দেওয়া হয়নি; তবে ইসরায়েল কাৎজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। সাইরেন বাজানোর কারণ ব্যাখ্যা করে এক বিবৃতিতে বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য সক্রিয় সতর্কতা।”

মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
মুম্বাইয়ে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি, ৩ বছরে ১৭৫৮

মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে ২৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশের ভারসোভা বিভাগ ও মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৫০ জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, যার মধ্যে ২৫ জনের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগ নিশ্চিত হয়েছে।

চলতি বছরের প্রথম দুই মাসেই শুধুমাত্র মুম্বাই শহর থেকে ১১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অবৈধ প্রবেশ এবং শহরে থাকার ব্যবস্থার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত করার কাজও চলছে। এর আগে সপ্তাহের শুরুতে ভিলে পার্লে এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করা হয়। পরে মীরা ভায়ান্ডার ওই বাসিন্দাকে, যিনি প্রায় ২৫ বছর ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ, তাকে নির্বাসিত করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন বছরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিককে মুম্বাইতে আটক করা হয়েছে। এর মধ্যে এক হাজার ২৩৮ জনকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি মামলাগুলো আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৭ জনকে ইতিমধ্যেই নির্বাসিত করা হয়েছে। এই প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানান, শুধুমাত্র ২০২৫ সালেই এক হাজার ১০০ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ওই বছরে ২২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে ১৫০টি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।