গণমাধ্যম সাংবাদিকতায় মাস্টার্সে উজ্জ্বল হোসাইন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ

দৈনিক চাঁদপুর কণ্ঠের সিস্টেম ডেভলপার ও অনলাইন সংস্করণের মুখ্য কর্তাব্যক্তি উজ্জ্বল হোসাইন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত গণমাধ্যম সাংবাদিকতার মাস্টার্স ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৩.৫৫ পেয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। ৪ এপ্রিল ২০২৬ এ পরীক্ষার ফলাফলে তাঁর এ কৃতিত্বর খবর জানা গেছে। তিনি চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের আইটি কর্মকর্তা, সাহিত্য একাডেমি, চাঁদপুরের নির্বাচিত নির্বাহী সদস্যসহ বহু সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি একজন সুলেখক। চাঁদপুর জেলায় সমাজসেবার পুরানো সংগঠন চাঁদপুর রোটারী ক্লাবের তিনি সাবেক সম্পাদক ও ২০২৭-২০২৮ রোটারী বর্ষের নির্বাচিত সভাপতি। তাঁর সহধর্মিণী নাসরিন আক্তার চাঁদপুরের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সাবেক সভাপতি। এছাড়াও জনাব উজ্জ্বল হোসাইন পেশাগত জীবনে একজন আইটি কর্মকর্তা, সাংবাদিক ও আয়কর আইনজীবী।
তিনি ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নটমঞ্চের সভাপতি, চাঁদপুর যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রত্যয় সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর রোটারী ক্লাবের যুব সংগঠন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি (২০১৩-১৪), শিশু থিয়েটার চাঁদপুরের সাবেক সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, চাঁদপুর বিতর্ক আন্দোলনের সাবেক এলিট সদস্য, কালের কণ্ঠ শুভ সংঘের সভাপতি, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি প্রচার সম্পাদক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভূমি সংক্রান্ত এসিজি গ্রুপের সমন্বয়ক এবং অনলাইন সাংবাদিক ফোরামের কার্যকরী সদস্য। এভাবে তিনি বহু সংগঠনের মাধ্যমে নিজেকে একজন সংগঠক ও সমাজকর্মী হিসেবেও প্রতিষ্ঠিত করে চলেছেন। উজ্জ্বল হোসাইন আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ১৯৯৯ সালে এসএসসি পাস করেন। তারপর চাঁদপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি ও স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন, চাঁদপুর ল’ কলেজ থেকে ব্যাচেলর অব ল’ (এলএলবি) ডিগ্রি এবং সাউথ এশিয়া ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং সর্বশেষ তিনি বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে গণমাধ্যম ও সাংবাদিকতা মাস্টার্স কোর্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিনি ডিপ্লোমা ইন ডাটাবেজ প্রোগ্রামিং কোর্স সম্পন্ন করেন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন কোর্স সম্পন্ন করেন। ২০২৫ সালে তিনি আয়কর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। দক্ষতা উন্নয়নের জন্যে তিনি রোটারী ইন্টারন্যাশনাল থেকে অনলাইনের মাধ্যমে ৫০টির বেশি কোর্স সম্পন্ন করেন। এছাড়া রোটারীর বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণের জন্যে বাংলাদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করেন। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্ল্যানিং, ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিট্রেশনের ওপর ৭ দিনব্যাপী কর্মশালা সম্পন্ন করেন।
জনাব উজ্জ্বল হোসাইন বর্তমানে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে আইটি অফিসার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও চাঁদপুরের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ‘দৈনিক চাঁদপুর কন্ঠে’র (https://chandpurkantha24.com) সিস্টেম ডেভলপার ও স্টাফ রিপোর্টার, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাংলা কাগজের জেলা প্রতিনিধি, চাঁদপুর পোস্ট অনলাইন (https://chandpurpost.com)-এর নির্বাহী সম্পাদক, বাংলাদেশের অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অরেঞ্জ বিডি লিমিটেড চাঁদপুর শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সম্প্রতি চালুকৃত অনলাইন নিউজ পোর্টাল ডেইলি রূপসী বাংলার (www.dailyruposhibangla.com)-এর সম্পাদক। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী নাছরিন আক্তার চাঁদপুর সরকারি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার স্ত্রী উদয়ন শিশু বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন এবং চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি (২০২৪-২০২৫) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
উজ্জ্বল হোসাইন দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামক ব্র্যান্ড বুকের গ্রাফিক্স ডিজাইনার। এছাড়াও তিনি চাঁদপুর রোটারী ক্লাবের বিগত ১৫ বছর যাবৎ অভিষেক স্মরণিকা ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বার্ষিক প্রতিবেদনের সবগুলো প্রতিবেদন, সাবেক জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের কর্মকালীন সময়ে (২০১৫-২০১৮) তাঁর কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বইয়ের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেন। তাঁর আশা ভবিষ্যতে সাংবাদিকতা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন। তিনি সেজন্যে সকলের নিকট দোয়া চেয়েছেন।

আপনার মতামত লিখুন