ডিবি পুলিশের অভিযান : তাস ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২৬ । ৯:১৬ পূর্বাহ্ণ

চাঁদপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।পুলিশ সুপার মো. রবিউল হাসানের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২ জুন ২০২৬) রাত ৭টা ৫০ মিনিটের সময় এসআই জিয়াউল হক জিয়া ও এসআই মো. রাকিব উদ্দিন ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর সদর মডেল থানাধীন ১৩নং ওয়ার্ডস্থ খলিশাডুলী গাজী বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে জনৈক বাহাদুর গাজীর বসতঘর থেকে চলমান জুয়ার আসরে হাতেনাতে  পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন : মো. সেলিম তালুকদার (৩৬), বাহাদুর গাজী (৬০), রোকন পাটওয়ারী (৩৬), জাহাঙ্গীর খাঁন (৬৫), সাং খলিশাডুলী, গাজী বাড়ি, ১৩নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা এবং আব্দুল মান্নান বেপারী (৪৯), আনন্দ বাজার, তরপুরচন্ডী, চাঁদপুর সদর।
অভিযানে জুয়ার আসর থেকে ৬৬ টি বিভিন্ন রঙের তাস, ২ টি কলম, জুয়া খেলার হিসাবের ১টি কাগজ এবং জুয়ার বোর্ডে রক্ষিত নগদ ১৩,৪৭০/- (তের হাজার চারশত সত্তর) টাকা উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ মিডিয়া সেল চাঁদপুর এ তথ্য জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশক : উজ্জ্বল হোসাইন ।  কপিরাইট © রূপসী বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন