চাঁদপুর জেলায় নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আহমেদ জিয়াউর রহমান যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদায়ী জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের স্থলাভিষিক্ত হলেন। আহমেদ জিয়াউর রহমান বিসিএস (প্রশাসন) ২৮তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা বরিশাল।
২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসে মাঠপ্রশাসন গোছানোর অংশ হিসেবে সরকার দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদে রদবদল করলে আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে। ২৯ মার্চ চাঁদপুরসহ ১১টি জেলায় নতুন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

উজ্জ্বল হোসাইন
প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ । ১১:৪৭ পূর্বাহ্ণ