
আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়: ঢাকাসহ সারা দেশের সকল দোকান, বাণিজ্যিক বিতান এবং শপিংমল প্রতিদিন রাত ৮টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে বিদ্যুৎ সাশ্রয়ে সহযোগিতা করা।
জনসাধারণের দুর্ভোগ কমাতে এবং জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু নির্দিষ্ট খাতকে এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে: ওষুধের দোকান (ফার্মেসি), হোটেল ও রেস্তোরাঁ, কাঁচাবাজার,জরুরি সেবামূলক প্রতিষ্ঠান
ব্যবসায়ী মালিক সমিতির এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও মালিকপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : উজ্ব্বল হোসাইন
ভিজিট : www.dailyruposhibangla.com